Tuesday, March 24, 2026

স্বাধীনতা দিবসের পতাকা লাগাতে গিয়ে মধ্যপ্রদেশে ক্রেন ভেঙে মৃত ৩ পুরকর্মী

Date:

Share post:

স্বাধীনতা দিবসের (on thf eve of Independence day) আগের দিন মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে গেল মধ্যপ্রদেশের গোয়ালিয়রে (Madhya Pradesh, Gwalior)। দেশের পতাকা লাগাতে গিয়ে আচমকা ভেঙে পরলো ক্রেনের ট্রলি। (trolly accident) আর এই দুর্ঘটনায় প্রাণ হারালেন গোয়ালিয়র মিউনিসিপ্যালিটির তিন কর্মী। গুরুতর আহত আরও তিনজন।

 

শনিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আগামীকাল 75 তম স্বাধীনতা দিবস সেই উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও পতাকা ফুল ও আলো দিয়ে পোস্ট অফিসের বিল্ডিংটি সাজানোর কাজ চলছিল। পতাকা লাগানোর জন্য আনা হয়েছিল ক্রেন। ক্রেনের ট্রলিতে বসে পৌরসভার তিন কর্মী সেই কাজই করছিলেন। কিন্তু আচমকাই ভেঙে পড়ে সেই ট্রলিটি। তাতেই মৃত্যু হয় তিন পুরসভা কর্মীর। এছাড়া গুরুতর আহত হন ক্রেনের চালকও।

 

এই দুর্ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইট করে শোকপ্রকাশ করে বলেছেন “গোয়ালিয়রে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ক্রেন ভেঙে পড়ার ঘটনায় পুরসভার তিনজন কর্মী মারা গিয়েছেন। এছাড়া আরও তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন। মৃতদের আত্মার শান্তিকামনা করছি। ভগবান যেন মৃতদের পরিবারকে এই কঠিন সময়ে লড়াই করার জন্য শক্তি দেয়। পাশাপাশি আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করছি।” এদিকে, এই ঘটনায় তদন্তের দাবি তুলেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ-সহ অন্যান্য বিরোধী নেতারা।

advt 19

Related articles

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...