Saturday, April 4, 2026

২৫ জন অতিথি, ২০টি ট্যাবলো! করোনা বিধি মেনেই রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন

Date:

Share post:

কোনওরকম ঝুঁকি নয়। ১৫ অগাস্ট কোভিড বিধি (Kovid Protocal) মেনেই এবারও রেড রোডে (Red Road) উদযাপিত হবে স্বাধীনতা দিবস (Independentce Day)। কাটছাঁট করা হল আড়ম্বরে। করোনা (Corona) বিধি মেনেই বেশ কিছু নতুন নিয়ম জারি হয়েছে।

কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, দমকল, ডি এম জি- সহ মাত্র ২০ টি ট্যাবলোর অনুমতি দেওয়া হয়েছে। অতিথি সংখ্যাও এক চতুর্থাংশ করা হয়েছে। ১০০ জনের বসার জায়গায় মাত্র ২৫ জনের বসার ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বসার মঞ্চের ঠিক উল্টো দিকে বিশাল এলইডি জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। গোটা রেড রোড চত্বরে ৫০০টি সিসিটিভি ক্যামেরা থাকবে। নিরাপত্তা নিশ্চিদ্র করতে তিনটি ওয়াচ টাওয়ার বসানো হচ্ছে।

প্রতি বছরের মতো এবারও স্বাধীনতা দিবসে রেড রোডের মূল অনুষ্ঠানে এবং শহর জুড়ে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না কলকাতা পুলিশ। করোনা মহামারি আবহে এ বছরেও রেড রোডের অনুষ্ঠানে সাধারণ দর্শকের জন্য অবাধ প্রবেশ থাকছে না। সব মিলিয়ে দর্শকশূন্য রেড রোডেই হবে পতাকা উত্তোলন থেকে কুচকাওয়াজ, শোভাযাত্রা হবে।

আরও পড়ুন:আজও বৃষ্টি হবে, তবে রোদের দেখাও মিলবে 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...