Saturday, April 4, 2026

‘আনলক’ রাহুল গান্ধীর টুইটার, এবার তলব ভারতের ফেসবুক প্রধানকে

Date:

Share post:

একসপ্তাহ পরে অবশেষে কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) অ্যাকাউন্ট আনলক করল টুইটার (Twitter)। সম্প্রতি দিল্লিতে (Delhi) নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগের ঘটনায় রাহুল ওই পরিবারের সঙ্গে দেখা করেন। সেই ছবি-ভিডিও টুইটারে পোস্টও করেন তিনি। কংগ্রেসের একাধিক নেতা সেই পোস্ট শেয়ার করেন। কিন্তু আইন অনুযায়ী, নির্যাতনের শিকার কোনও শিশু বা তার পরিবারের কারও ছবি প্রকাশ্যে আনা যায় না। এই বিষয়ে টুইটারের কাছে অভিযোগ জানায় জাতীয় শিশু সুরক্ষা কমিশন।
এরপরই রাহুল গান্ধীর (Rahul  Gandhi) টুইটার অ্যাকাউন্ট লক করে দেয় টুইটার। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় সর্বভারতীয় কংগ্রেস এবং একাধিক প্রদেশ কংগ্রেসের টুইটার হ্যান্ডেলও। দলের বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্বের উপরেও নিষেধাজ্ঞা জারি হয়। নিয়ম ভাঙার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় টুইটার।
এদিকে, শুক্রবার টুইটারকে পক্ষপাতদুষ্ট বলে তোপ দাগেন রাহুল। এরপর টুইটার ইন্ডিয়ার দায়িত্ব থেকে সরানো হয় মণীশ মাহেশ্বরীকে। আর সেই তোপের পর শনিবার সাসপেনশন তুলে নেওয়া হল রাহুলের অ্যাকাউন্ট ‘আনলক’ করল টুইটার কর্তৃপক্ষ। নির্যাতিতার পরিবার লিখিত সম্মিত দেওয়ার পরই রাহুল-সহ বাকি কংগ্রেস নেতা এবং কংগ্রেসের দলীয় টুইটার হ্যান্ডেল আনলক করে দেওয়া হয় বলে সূত্রের খবর।
এদিকে, ভারতের ফেসবুক প্রধানকে ডেকে পাঠিয়েছে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। ১৭ অগস্ট বিকাল ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত থাকতে বলা হয়েছে ফেসবুক ভারতের প্রধান সত্য যাদবকে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা বিস্তারিত জানার জন্যই ফেসবুক প্রধানকে তলব করেছে কমিশন। কারণ, টুইটারে পাশাপাশি ইনস্টাগ্রামেও ওই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করার ভিডিও পোস্ট করেছিলেন রাহুল। এর জন্য তাঁর বিরুদ্ধে পকসো আইন ভাঙার অভিযোগ ওঠে। এই বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতেই এ ফেসবুক প্রধানকে তলব করল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...