Saturday, April 4, 2026

চতুর্থ দিনের শেষে ১৫৪ রানে এগিয়ে ভারত, অর্ধশতরান অজিঙ্কে রাহানের

Date:

Share post:

ভারত-ইংল‍্যান্ড ( india-england) দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের শেষে ১৫৪ রানে এগিয়ে ভারত( india)। ৬ উইকেট হারিয়ে ১৮১ রানে দাঁড়িয়ে বিরাট কোহলির দল( virat kohli)।

রবিবার ২৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারতীয় দল। তবে নেমেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। শুরুতেই উইকেট হারায় কে এল রাহুল এবং রোহিত শর্মা। ৫ রানে আউট হন রাহুল। ২১ রানে আউট হন রোহিত। চেতেশ্বর পুজারা শুরুটা ভাল করলেও, ৪৫ রানে আউট হন তিনি। এদিনও ব‍্যাট হাতে ব‍্যর্থ অধিনায়ক বিরাট কোহলি। মাত্র ২০ রান করেন তিনি। ভারতের হয়ে লড়াই চালান অজিঙ্কে রাহানে। ৬১ রান করেন তিনি। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ এবং ইশান্ত শর্মা। পঞ্চম দিনে পন্থের দিকে তাকিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ইংল‍্যান্ডের হয়ে তিন উইকেট নেন মার্ক উড। দুটি উইকেট নেন মইন আলি। একটি উইকেট নেন স‍্যাম কুরান।

আরও পড়ুন:প্রয়াত প্রাক্তন ফুটবলার চিন্ময় চট্টোপাধ্যায়

 

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...