Wednesday, June 24, 2026

৭৫তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখলেন,’দেশটা সবার নিজের’

Date:

Share post:

৭৫তম স্বাধীনতা দিবসে দেশের মাটিকে প্রণাম জানিয়ে দেশপ্রেমের গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লেখা সেই গানের একটি ভিডিয়ো নেটমাধ্যমে প্রকাশও করলেন নিজেই।
মুখ্যমন্ত্রী লেখেন, ‘ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবসে দেশমাতৃকাকে আমার প্রণাম জানাই। আজকের এই শুভ দিনে আমার রচনা ও ভাবনায় একটি গান রইল সবার জন্য। ‘ এরপর নিজের লেখা গানের কয়েকটি লাইন উদ্ধৃত করে তিনি লেখেন-
“এই ধরণীর মাটির বাঁধন
বাঁধুক জোরে মোদের,
সোনার চেয়েও যে খাঁটি
দেশটা সবার নিজের।”
সেইসঙ্গে তিনি আরও লেখেন, ‘ গানটিতে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুই ও দেবজ্যোতি বোস। দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা এই দেশের গৌরব বৃদ্ধি করেছে। নাগরিক হিসেবে সেই ঐতিহ্য অটুট রাখাই হোক আমাদের আজকের শপথ।’
উল্লেখ্য আজ ৭৫তম স্বাধীনতা দিবসে রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। করোনা বিধিনিষেধ মেনেই স্বাধীনতা দিবস অনুষ্ঠান পালিত হবে। বাংলা জয়ের পর আজকের বিশেষ দিনে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, তা নিয়ে তাকিয়ে রয়েছে অনেকেই।

 


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...