Saturday, April 4, 2026

বাকস্বাধীনতা নিয়ে আদবানির বার্তা, ইঙ্গিত কি মোদি সরকারের দিকেই?

Date:

Share post:

“বিবিধের মাঝে ঐক্য ও বাক স্বাধীনতা দেশের গণতন্ত্রের সারকথা। সকলের উচিত গণতন্ত্রের অন্যতম মূল এই ভিত্তিকে শক্তিশালী করার চেষ্টা করা।” স্বাধীনতা দিবসের প্রাক্কালে শনিবার এমনই বার্তা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির(BJP) মার্গদর্শক মন্ডলীর সদস্য লালকৃষ্ণ আদবানি(Lal Krishna Advani)। প্রবীণ এই বিজেপি নেতার এহেন বার্তার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি ঘুরিয়ে মোদি সরকারের(Modi government) উদ্দেশ্য এই বার্তা দিলেন প্রবীণ রাজনীতিবিদ।

ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক বিবৃতিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী লালকৃষ্ণ আদবানি বলেন, “চিরকাল আমার দৃঢ় বিশ্বাস ভারতীয় গণতন্ত্রের সারকথা হলো বিবিধতার মাঝে ঐক্য এবং মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান। এবং এই দুই ক্ষেত্র ভারতকে সফল গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছে। সেহেতু দেশের গণতন্ত্রের অন্যতম এই দুই ক্ষেত্রকে সার্বিকভাবে আরও শক্তিশালী করার চেষ্টা করা উচিত।” লালকৃষ্ণ আদবানির এই বার্তার পর রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে। বিরোধীদের তরফে বারবার অভিযোগ উঠেছে, মোদি জমানায় দেশে বাকস্বাধীনতা কার্যত শেষের পথে। সাংবাদিক হোক বা সমাজকর্মী সরকারবিরোধী বা সমালোচনা মূলক কোনো বক্তব্যকে রাষ্ট্রের রক্তচক্ষুর রোষানলে পড়তে হয়েছে বারবার। নানাভাবে হেনস্থা ও নতুন আনা ইউএপিএ আইন প্রয়োগ হয়েছে সরকারের সমালোচকদের উপর। নয়া এই আইন নিয়ে প্রশ্ন তুলেছে দেশের শীর্ষ আদালতও। পেগাসাস কাণ্ডে দেশবাসীর উপর বেআইনি নজরদারির ঘটনাও প্রশ্ন তুলছে গণতন্ত্রকে রক্ষা করার লক্ষ্যে সরকারের ভূমিকা নিয়ে। এহেন পরিস্থিতির মাঝে লাল কৃষ্ণ আদবানির এই বার্তা নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন:ট্রাডিশন বদলে আলিমুদ্দিনে উড়ল জাতীয় পতাকা!

পাশাপাশি এবারের স্বাধীনতা দিবসের মূল ভাবনা, ‘দেশ আগে এবং সর্বদা সর্বাগ্রে’-এর প্রশংসা করেন আদবানি। এবং বলেন, “আমি এই প্রতিধ্বনিটি আমার নিজের জীবনে প্রতিফলিত করছি সর্বদা, ‘জাতি আগে, দল আগে, স্বয়ং শেষ’।” আডবানি (৯৩) আরও বলেন, ১৯৪৭ সালে স্বাধীনতার বিজয়ের সঙ্গে দেশভাগের দুঃখ জুড়ে ছিল। করাচী বংশোদ্ভূত এই নেতা বলেন, নিজে সেই ঘটনার শিকার হওয়ার পর শিকার হওয়ার ফলে তিনি অনুভব করতে পারেন সীমান্তের দুই প্রান্তে তৎকালীন বাস্তুচ্যুত মানুষের হৃদয়ের ক্ষত কতখানি।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...