Thursday, June 4, 2026

ক্ষমা চাইলেন ভিনেশ, সন্তুষ্ট নয় কুস্তি ফেডারেশন

Date:

Share post:

কুস্তি ফেডারেশনের কাছে ক্ষমা চাইলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট( Vinesh Phogat)। টোকিও অলিম্পিক্সের( Tokyo Olympics) পর বেশ কিছু কারণে ভিনেশকে সাময়িকভাবে নির্বাসিত করে কুস্তি ফেডারেশন। তারপরই কুস্তি ফেডারেশনের কাছে ক্ষমা চাইলেন ভারতের এই তারকা কুস্তিগীর।

এই নিয়ে ফেডারেশনের এক সূত্র জানিয়েছেন, নির্বাসনের নোটিস পাওয়ার পরই গত শুক্রবার ক্ষমাপ্রার্থনার উত্তর দিয়েছেন ভিনেশ। সেখানে ভিনেশ বলেছেন,” টোকিও অলিম্পিক্সের সময় শারীরিক ও মানসিক অসুবিধার মধ‍্যে ছিলেন তিনি। এবং তিনি নিজের ব‍্যাক্তিগত ফিজিওর সাহায্যও পাননি।”

তবে সূত্রের খবর ভিনেশের এই মন্তব্যে সন্তুষ্ট নয় কুস্তি ফেডারেশন। এই ক্ষমাপ্রার্থনার পরও বিশ্ব চ‍্যাম্পিয়নশিপে নামতে দেওয়া হবে না ভিনেশকে।”

টোকিও অলিম্পিক্সের পরই ভিনেশের বিরুদ্ধে অভিযোগ এসেছে, টোকিওতে তিনি তার ভারতীয় সতীর্থদের সাথে থাকতে চাননি,এবং একসাথে অনুশীলন করতে চাননি। এবং ভারতীয় দলের অফিশিয়াল স্পনসরের পরিবর্তে নিজের ব‍্যাক্তিগত স্পনসরের জার্সি পড়ে ম্যাচগুলিতে নেমেছিলেন ভিনেশ।

আরও পড়ুন:ইংল‍্যান্ডের বিরুদ্ধে চার উইকেট নিয়ে কী বললেন সিরাজ?

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...