Wednesday, June 24, 2026

ম্যাচ হেরে হতাশ মাহি, ম্যাচ শেষে বিরাটদের সঙ্গে মেলালেন না হাত

Date:

Share post:

গতকাল হাড্ডাহাড্ডি ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে-অফে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করলেও, দলকে জেতাতে ব্যর্থ হন সিএসকের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এর ফলে এখানে শেষ হয় সিএসকের যাত্রা। আর সেই কারণেই ম্যাচ হেরে হতাশ মাহি। এমনকী ম্যাচের পর বেঙ্গালুরু ক্রিকেটারদের সঙ্গে মেলালেন না হাত, হাত না মিলিয়েই ড্রেসিংরুমে ফিরে গেলেন মাহি। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিন যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, খেলা শেষ হওয়ার পর শুভেচ্ছা বিনিময়ের জন্য দু’দলের ক্রিকেটারেরা লাইন করে মাঠে ঢুকছিলেন। চেন্নাই দলের একদম সামনে ছিলেন ধোনি। হঠাৎ দেখা যায় ধোনি মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন। আর তা দেখে অবাক হন চেন্নাইয়ের অন্য ক্রিকেটারেরা। সে সময়ই পাশ দিয়ে লাইন করে মাঠে ঢুকছিলেন বিরাট কোহলিরা। বেঙ্গালুরুর কয়েক জন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফের সঙ্গে সামান্য করমর্দন করেই চলে যান মাহি। আর ক্যাপ্টেন কুলের এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

গতকাল হাইভোল্টেজ ম্যাচে প্রথমে ব্যাট করতে ২১৮ রান করে আরসিবি। চেন্নাইয়ের বিরুদ্ধে ২৯ বলে ৪৭ রানের ইনিংস খেলেন কোহলি। অর্ধ শতরান হাতছাড়া হলেও নজির গড়েন তিনি। প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন তিনি। গতকাল ৪৭ রান করতেই প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে একটি মাঠে ৩০০০ রান পূর্ণ করার নজির গড়লেন কোহলি।জবাবে ব্যাট করতে নেমে ১৯১ রানে গুটিয়ে যায় সিএসকের ইনিংস। কাজে আসেনি রচীন রবীন্দ্রর ৬১ রান।

আরও পড়ুন- শেষ ম্যাচের শেষে রোহিতের সঙ্গে আলাদা কথা নীতা আম্বানীর, দলে ফেরাতেই নতুন উদ্যোগ মুম্বই কর্ণধারের?

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...