Wednesday, June 24, 2026

শেষ ম্যাচের শেষে রোহিতের সঙ্গে আলাদা কথা নীতা আম্বানীর, দলে ফেরাতেই নতুন উদ্যোগ মুম্বই কর্ণধারের?

Date:

Share post:

চলতি আইপিএল-এ প্লে-অফ থেকে সবার আগেই ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে শেষ ম্যাচেও জয়ের মুখ দেখেনি হার্দিক পান্ডিয়ার দল। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে মুম্বই হেরে গেলেও সেই ম্যাচে ওপেন করতে নেমে ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলেন রোহিত শর্মা। ৩৮ বলে ৬৮ রান করেছিলেন তিনি। আর ওই ম্যাচের পরই দলের কর্ণধার নীতা আম্বানীর সঙ্গে রোহিতকে আলাদা করে কথা বলতে দেখা যায়। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ওই ম্যাচের নীতা আম্বানীর সঙ্গে একান্তে রোহিতকে কথা বলতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, পরে সাজঘরেও দলের সেরা পারফর্মারের পুরস্কার রোহিতের হাতে তুলে দিয়েছেন মুম্বই কর্ণধার। তবে রোহিত এবং নীতার মধ্যে কী কথা হয়েছে তা জানা যায়নি। ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন, রোহিতের আগ্রাসী ব্যাটিং দেখে হয়তো তাঁর অভিমানে প্রলেপ দেওয়ার চেষ্টা করেছেন নীতা আম্বানী। দলে তাঁর প্রয়োজনীয়তার কথা বোঝানোর চেষ্টা করেছেন। আবার কেউ কেউ বলছেন, এমনও হতে পারে, রোহিত নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দিয়েছেন নীতাকে।

চলতি বছর থেকে একেই মুম্বই সঙ্গে সম্পর্ক ভালো নেই রোহিতের। আগামী বছর সম্ভবত আর মুম্বইয়ের হয়ে আইপিএল খেলবেন না রোহিত। এবারের প্রতিযোগিতা শুরুর আগে থেকে নানা ঘটনায় ‘অপমানিত’ রোহিত নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন।

আরও পড়ুন- চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমে নজির বিরাটের, টপকে গেলেন রোহিতকে





Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...