Tuesday, June 23, 2026

সোমবার ভোট দেবেন শাহরুখ, সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট কিং খানের!

Date:

Share post:

সাত দফা লোকসভা নির্বাচনের (Loksabha Election) পঞ্চম দফায় আগামী ২০ মে, সোমবার ভোট দেবেন বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)। ‘জওয়ান’ (Jawan movie) সিনেমায় এই নির্বাচন নিয়েই প্রচ্ছন্ন বার্তা দিতে চেয়েছিলেন অভিনেতা। তবে এবার রিয়েল লাইফে ভোট দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় নিজের কথা পোস্ট করলেন বলিউডের ‘পাঠান’ (Pathan) খান।

তিন দশকের ফিল্মি কেরিয়ারে কখনোই প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়নি শাহরুখকে (Shahrukh Khan)। সিনেমাকেও তিনি রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছিলেন। কিন্তু গত বছর সবকিছু ভেঙেচুরে প্রথমবার সিনেমার হাত ধরেই বুক ঠুকে তিনি রাজনীতির মুখোমুখি হতে দেখা যায় বলিউডের ‘জওয়ান’কে। মরচে ধরা সিস্টেমের বিরুদ্ধে সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার অনুরোধ করেছিলেন তিনি। আঙুলে লাগানো ভোটের কালি দেখিয়ে সিলভার স্ক্রিনে বুঝিয়েছিলেন জনগণের হাতেই রয়েছে শেষ ক্ষমতা। সেই শাহরুখ সোমবার নিজেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাবেন রিয়েল লাইফে। শনিবার এক্স হ্যান্ডেলে ‘বাজিগর’ লেখেন, “একজন দায়িত্ববাণ নাগরিক হিসেবে আগামী সোমবার আমাদের ভোট দিতে যাওয়া উচিত। চলুন ভারতীয় হিসেবে আমাদের দায়িত্ব পালন করি এবং আমাদের দেশের সর্বোত্তম স্বার্থকে মাথায় রেখে ভোট দিই। ভোটের অধিকার জনস্বার্থে প্রচার করুন আপনারাও।”

তবে শাহরুখ খান একাই নন বলিউডের ভাইজান সলমনও (Salman Khan) সোশ্যাল মিডিয়ায় দেশবাসীকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন।


 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...