Wednesday, June 3, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমে নজির বিরাটের, টপকে গেলেন রোহিতকে

Date:

Share post:

গতকাল চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে-অফের রাস্তা পাঁকা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। রুতুরাজ গায়কোয়াডদের ২৭ রানে হারিয়ে প্লে-অফে পৌঁছে যায় ফ্যাফ ডুপ্লেসির দল। আর এই ম্যাচে খেলতে নেমে ফের নজির গড়েন বিরাট কোহলি। গতকাল চেন্নাইয়ের বিরুদ্ধে ২৯ বলে ৪৭ রানের ইনিংস খেলেছেন কোহলি। অর্ধ শতরান হাতছাড়া হলেও নজির গড়েন তিনি। প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন তিনি। গতকাল ৪৭ রান করতেই প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে একটি মাঠে ৩০০০ রান পূর্ণ করার নজির গড়লেন কোহলি।

চলতি আইপিএল-এ যেন একের পর এক রেকর্ড গড়তেই মাঠে নেমেছেন আরসিবির প্রাক্তন অধিনায়ক। গতকাল চেন্নাই বিরুদ্ধে ৪৭ রান করতেই প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে একটি মাঠে ৩০০০ রান পূর্ণ করার নজির গড়লেন কোহলি। এই মাইলফলক স্পর্শ করতে কোহলিকে খেলতে হয়েছে ৮৯টি ম্যাচ। এই তালিকায় বিরাটের পর দ্বিতীয় স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তিনি মুম্বইয়ে ৮০টি ম্যাচ খেলে করেছেন ২২৯৫ রান। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন এবি ডিভিলিয়ার্স। প্রাক্তন আরসিবি ক্রিকেটার বেঙ্গালুরুতে ৬১টি ম্যাচ খেলে করেছেন ১৯৬০ রান। চতুর্থ স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। তিনি হায়দরাবাদে ৩২টি ম্যাচ খেলে করেছেন ১৬২৩ রান।

চলতি আইপিএল-এ দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। এখনও পর্যন্ত ১৪টি ম্যাচ খেলে কোহলির রান হল ৭০৮। কমলা টুপির দৌড়ে তিনি রয়েছেন শীর্ষে। একটি শতরান এবং পাঁচটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। সর্বোচ্চ অপরাজিত ১১৩। যদিও তাঁর স্ট্রাইক রেট নিয়ে বারবার সমালোচিত হচ্ছেন ।

আরও পড়ুন- শ্রাচী স্পোর্টসের সঙ্গে গাঁটছড়া বাঁধল আইএফএ





Related articles

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...