Saturday, April 4, 2026

এক ব্যক্তি এক পদ: তৃণমূলে সাংগঠনিক রদবদল, সরলেন একাধিক মন্ত্রী-সাংসদ

Date:

Share post:

‘এক ব্যক্তি এক পদ’ নিয়ম চালুর সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সেই অনুযায়ীই রাজ্য তৃণমূলের সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল করা হল। পদ থেকে সরলেন একাধিক মন্ত্রী-সাংসদ।

দীর্ঘদিন তৃণমূলের উত্তর ২৪ পরগনার জেলা সভাপতির দায়িত্বে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। এবার তিনি রাজ্যের বনমন্ত্রী। ফলে জেলা সভাপতি পদ থেকে সরানো হয়েছে তাঁকে। একইভাবে বদল করা হয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের সভাপতিদের। সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra) থেকে স্বপন দেবনাথ (Swapan Debnath), পুলক রায় (Pulak Roy) থেকে অরূপ রায়, দিলীপ যাদব, বেচারাম মান্না, মহুয়া মৈত্র (Mahua Moitra) সরেছেন অনেকেই। কোচবিহারের পার্থপ্রতিম রায় (Parthapratim Roy), মেদিনীপুরের অখিল গিরি (Akhil Giri), মালদহের মৌসম বেনজির নূরকেও সরানো হয়েছে। দায়িত্বে এসেছেন অনেক নতুন মুখ।

উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতি করা হয়েছে বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়কে (Tapas Ray)। পার্থ ভৌমিক (Partha Bhoumik) হয়েছেন দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি নৈহাটির বিধায়ক। পূর্ব বর্ধমানের জেলা সভাপতি হয়েছেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান হয়েছেন প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ।

তৃণমূল সূত্রের খবর, রদবদল নয়, কাজের সুবিধার জন্য ভাগ করা হয়েছে জেলাগুলিকে। মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাকে ভাগ করা হয়েছে। চারভাগে ভাগ করা হয়েছে উত্তর ২৪ পরগনাকে।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...