Friday, April 3, 2026

‘ভারতীয় হকি দলকে আরও ১০ বছর স্পনসর করবে ওড়িশা সরকার’: নবীন পট্টনায়ক

Date:

Share post:

ভারতীয় ( India) পুরুষ এবং মহিলা হকি( men-women Hockey) দলকে আরও ১০ বছর স্পনসর করবে ওড়িশা সরকার। এদিন এমনটাই জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Odisha CM Naveen Patnaik)। টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) ভারতীয় হকি দল যেভাবে পারফরম্যান্স করেছে, তাতে খুশি ওড়িশার মুখ‍্যমন্ত্রী।

এদিন নবীন পট্টনায়ক বলেন, “ওড়িশা আরও ১০ বছর হকি দলকে স্পনসর করবে।   টোকিও অলিম্পিক্সে তোমাদের লড়াই আমাদের গর্বিত করেছে। গোটা দেশ তোমাদের খেলা দেখার জন্য অপেক্ষা করে থাকত। অতিমারির মধ্যেও তোমাদের লড়াই এবং জয় অনুপ্রেরণা দেয়। হকি দলের সঙ্গে আমাদের সম্পর্ক দেশকে যে সম্মান এনে দিতে পেরেছে তাতে আমরা গর্বিত। আমরা আনন্দিত যে হকি ইন্ডিয়ার সঙ্গে আমাদের অংশীদারিত্ব অব‍্যাহত রাখব।”

শুধু তাই নয়, হকি দলের খেলোয়াড়দের ১০ লক্ষ টাকা এবং সাপোর্ট স্টাফদের ৫ লক্ষ টাকা করে পুরস্কার দেয় ওড়িশা সরকার।

আরও পড়ুন:অলিম্পিক্সে রুপোজয়ী রবি কুমার দাহিয়ার নামে বিদ‍্যালয় দিল্লি সরকারের

 

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...