Tuesday, June 23, 2026

সুনন্দা পুস্কর মৃত্যু মামলায়  অব্যাহতি পেলেন কংগ্রেস নেতা শশী থারুর

Date:

Share post:

স্ত্রী সুনন্দা পুস্করের (Sunanda Pushkar) অস্বাভাবিক (Unnatural Death) মৃত্যু মামলায় সাত বছর পর পুরোপুরি অব্যাহতি পেলেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Congress MP Shashi Tharoor)। বুধবার দিল্লি আদালত (Delhi Court) এই মামলা থেকে শশী থারুরকে অব্যাহতি দেয়।দিল্লি পুলিশ শশী থারুরের বিরুদ্ধে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা ও স্ত্রীর প্রতি মানসিক নির্যাতনের অভিযোগ আনে। তবে এ দিন আদালতের তরফে শশী থারুরের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে।আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ থেকে অব্যাহতি পেয়ে কংগ্রেস নেতা শশী থারুর আদালতকে ধন্যবাদ জানিয়ে বলেছেন ” অশেষ ধন্যবাদ। সাড়ে সাত বছর ধরে অবর্ণনীয় অত্যাচার থেকে মুক্তি পেলাম। দেশের বিচার ব্যবস্থার উপর ভরসা ছিল। এ বার সুনন্দার জন্য শোক পালন করতে পারব।”

২০১৪-র ১৭ জানুয়ারি দিল্লির একটি অভিজাত হোটেল থেকে কংগ্রেস সাংসদ শশী থারুরের স্ত্রী সুনন্দা পুস্করের দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে সুনন্দার পাকস্থলীতে বিষ মেলে। এরপরই অভিযোগের তির ওঠে কংগ্রেস সাংসদ শশী থারুরের বিরুদ্ধে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ভিসেরার নমুনা পাঠানো হয়। পাকস্থলী, প্লীহা, যকৃৎ ও মূত্রের নমুনা পরীক্ষা করে ন’মাস পরে রিপোর্ট আসে । সেই রিপোর্টে জানা যায়, নমুনা হিসাবে পাঠানো প্রত্যেকটি দেহাংশেই বিষের উপস্থিতি মিলেছে। সুতরাং বিষক্রিয়ার কারণেই অস্বাভাবিক মৃত্যু হয়েছিল সুনন্দা পুস্করের ।

 

এরপর দিল্লি পুলিশের অভিযোগের ভিত্তিতে আদালতের তরফে একটি বিশেষ তদন্তকারী দল গঠন ও তদন্তের নির্দেশ দেওয়া হয়। তিন হাজার পাতার চার্জশিটে সেই তদন্তকারী দলের তরফে জানানো হয়, স্বামী হিসাবে শশী থারুর অবহেলা করতেন সুনন্দা পুস্করকে। সেই অবহেলা সহ্য না করতে পেরে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। নিয়মিত অ্যালপ্রাক্স নামক একটি ওষুধও খেতেন।

advt 19

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...