Wednesday, March 18, 2026

আরটিএ বোর্ডের তালিকা মানতে হবে, অতিরিক্ত বাস ভাড়া নিলেই পারমিট বাতিল

Date:

Share post:

আগেই মৌখিক ভাবে সতর্ক করেছিলেন পরিবহন (Tanport Minister) মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এবার সরাসরি তা জানিয়ে দেওয়া হলো সংশ্লিষ্ট দফতর থেকে। অতিরিক্ত বাস ভাড়া (Bus Fare) নেওয়া যাবে না। অতিরিক্ত ভাড়ার অভিযোগ উঠলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। শহরের একাধিক রুটে বর্ধিত বাস ভাড়া (Bus Fare) নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই অভিযোগের প্রেক্ষিতেই এমন পদক্ষেপ নিলো পরিবহণ দফতর (West Bengal Transport Department)।

পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির জন্য বাস ভাড়া বাড়ানোর দাবি করেছিল বাস মালিকদের সংগঠন। তবে করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা ভেবে বাস ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তা সত্ত্বেও প্রায় প্রতিটি রুটেই যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া হচ্ছে বলে প্রতিদিন অভিযোগ উঠছে। এমনকী, বাসে উঠলেই নূন্যতম ১০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে বেশিরভাগ রুটে।

এবার যাত্রীদের এমনই অভিযোগের প্রেক্ষিতে ৫টি বাস সংগঠনকে কড়া চিঠি দিল পাবলিক ভেহিক্যালস দফতরের অফিস অব ডায়রেক্টর। তাতে বলা হয়েছে, ”২০২০ সালের ৩০ ডিসেম্বর আরটিএ বোর্ডের বৈঠকে যে ভাড়ার তালিকা স্থির করা হয়েছিল, তা মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় মোটরযান আইনে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন- টাকা নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম পূরণ, হাতেনাতে ধরলেন গৌতম দেব

উল্লেখ্য, এর আগে অতিরিক্ত ভাড়া নিয়ে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেছিলেন, ”কোনও যাত্রী বেশি ভাড়ার টিকিট নিয়ে থানায় এফআইআর করলে সেই বাসের পারমিট বাতিল করা হবে।”

advt 19

 

spot_img

Related articles

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...