Wednesday, June 24, 2026

দেশবাসীকে রক্ষা করতে আমি ফিরে আসব, ভিডিওবার্তা পলাতক আফগান প্রেসিডেন্টের

Date:

Share post:

তালিবানরা(Taliban) কাবুলের দখল নিতেই দেশ ছেড়ে পালিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ ঘানি(Ashraf Ghani)। শোনা যাচ্ছিল দেশ ছাড়ার সময় বিমানে করে ১৬৯ মিলিয়ন মার্কিন ডলার সঙ্গে নিয়ে গিয়েছিল তিনি। ফলস্বরুপ বুধবার ঘানিকে ‘দেশদ্রোহী’র পাশাপাশি ‘চোর’ তকমা দিয়ে গ্ৰেফতারের দাবি উঠেছে। এই পরিস্থিতিতে ভিডিও বার্তায় প্রকাশ্যে এলেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট(Afgan precident)। জানালেন, তিনি না চলে এলে আফগানিস্তানের সাধারণ মানুষের রক্ত ঝরত। তবে তিনি যে শিঘ্রই দেশে ফিরবেন এ বার্তাও দেন এদিন।

বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে আশরফ ঘানি বলেন, ‘অন্যদের সঙ্গে পরামর্শ করছি আপাতত। চিন্তা করার কোনও কারণ নেই। আফগান ভাই-বোনদের ন্যায়বিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব আমি। আমি জলদিই দেশে ফিরব।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘আমি কাবুল না ছাড়লে আফগানিস্তানের সাধারণ বাসিন্দাদের উপর তালিবান চড়াও হতো। সেটা কখনওই ভালো হতো না। তবে আমি ফিরবই। আর দেশবাসীকে রক্ষা করব।’

আরও পড়ুন:তালিবান দখলের পর ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

যদিও তিনি তালিবানের থেকে কিভাবে আফগানিস্তানকে উদ্ধার করবেন সেবিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। কিন্তু তালিবানের হাত থেকে আফগানিস্তানকে উদ্ধার করা যে ঘানির পক্ষে কার্যত অসম্ভব বিষয় তা বেশ বুঝতে পারছে আন্তর্জাতিক মহল। মঙ্গলবার হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সুলিভান জানিয়েছিলেন, আফগানিস্তানে ঘানি কোনওভাবেই ফ্যাক্টর নন। কারণ, তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। এই মুহূর্তে দেশের বাইরে থেকে ঘানি কিছু করতে পারবেন না।

এদিকে জানা গিয়েছে, আফগানিস্তান ছাড়ার পর বর্তমানে সপরিবারে আবুধাবিতে রয়েছেন আশরাফ ঘানি। বুধবার সকাল থেকে বিষয়টি নিয়ে জল্পনা অবকাশ থাকলেও এই খবরে স্বীকার করে নিয়েছে আরব আমিরশাহী প্রশাসন।

advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...