Saturday, March 14, 2026

দলের খেলায় খুশি বাগানের হ‍্যেডস‍্যার, এএফসি কাপে প্রথম গোল করে দলকে কৃতিত্ব কৃষ্ণার

Date:

Share post:

এএফসি কাপের ( Afc Cup)প্রথম ম‍্যাচে দুরন্ত জয় দিয়ে শুরু এটিকে মোহনবাগানের( Atk Mohunbagan)। বেঙ্গালুরু এফসিকে( Bengaluru Fc) ২-০ গোলে হারিয়ে দেয় রয় কৃষ্ণা( Roy Krishna), প্রীতম কোটালরা( Pritam Kotal)। দলের এই জয়ে খুশি কোচ আন্তোনিও লোপেজ হাবাস। বলছেন ছেলেদের দায়বদ্ধতা এবং খেলায় আমি খুশি।

এদিন বাগানের হ‍্যেডস‍্যার বলেন,”প্রচন্ড গরম ছিল, মাঠও শুকনো ছিল, এইরকম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও চার মাস পর আমরা খেলতে নেমেছিলাম। ছেলেদের দায়বদ্ধতা এবং খেলায় আমি খুশি। বেঙ্গালুরু সবসময়ই শক্তিশালী প্রতিপক্ষ। যেখানেই খেলেছি ওরা সব সময় প্রবল প্রতিপক্ষ হিসেবে দেখা গেছে। এরপর যাদের সঙ্গে খেলতে হবে তাদের বিরুদ্ধে আমরা আগে কখনো খেলিনি, অচেনা প্রতিপক্ষ তার আগে এইরকম জয় অনেকটাই মনোবল বাড়িয়ে দিল। আমি তাই ম্যাচ ধরে ধরে এগোতে চাই।”

প্রথম এএফসি কাপের মঞ্চে নেমেই গোল রয় কৃষ্ণার। এএফসি কাপে গোল করে বাগানের কৃষ্ণা বলেন,” এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ম‍্যাচ ছিল। বেঙ্গালুরু শক্তিশালী দল, তবে আমরা ভাল খেলেছি। আমরা আমাদের সেরাটা দিয়েছি। এএফসি কাপের মঞ্চে আমার প্রথম গোল। এই গোলটার জন‍্য কৃতিত্ব দিতে চাই গোটা দলকে।”

বাগানের আরেক গোলদাতা সুভাশিস বোস বলেন,” এটা জন্মদিনের সেরা উপহার ছিল। এএফসি কাপে গোল, এটা আমার জীবনে অন‍্যতম সেরা মুহূর্ত। তবে শুধু এই ম‍্যাচ নয় পরের ম‍্যাচেও জয়ের ধারা বজায় রাখতে হবে।”

আরও পড়ুন:বিশ্ব অ‍্যাথলেটিক্সের মঞ্চে ব্রোঞ্জ পদক জয় ভারতের

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...