Saturday, April 4, 2026

ভারতীয় দল নয়, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান পদের জন‍্য আবেদন দ্রাবিড়ের

Date:

Share post:

বিসিসিআই( Bcci) জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান পদের জন্য আবেদন করলেন রাহুল দ্রাবিড়( Rahul Dravid)। বৃহস্পতিবার এমনটাই জানালেন বিসিসিআইয়ের এক কর্তা। সম্প্রতি ভারতীয় দলের দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন রবি শাস্ত্রী( Ravi shastri)। তারপরই জোর জল্পনা ওঠে যে, এরপরই হয়ত বিরাট কোহলিদের( virat kohli) দায়িত্ব নেবেন দ্রাবিড়। তবে বৃহস্পতিবার যাবতীয় জল্পনার ইতি টানলেন তিনি। ভারতীয় দলের কোচ নয়, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান পদের জন্য ফের আবেদন করলেন দ্রাবিড়। যার ফলে এটা একপ্রকার নিশ্চিত ভারতীয় দলের কোচিং করাতে চাইছেন না ‘দ‍্যা ওয়াল’।

এদিন বিসিসিআইয়ের এক কর্তা বলেন,” হ‍্যাঁ, রাহুল আবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান পদের জন্য আবেদন করেছেন। এই নিয়ে কোন সন্দেহ নেই যে উনিই দায়িত্বে আসবেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিত উনি যে সাফল্যের সঙ্গে কাজ করেছেন, তা এক কথায় অনবদ্য। এখনও পযর্ন্ত ওনার মত বড় নাম এই পদের জন‍্য আবেদন করেনি।”

সম্প্রতি বিসিসিআই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান পদের জন্য আবেদনপত্র খোলা রেখেছিল। সূত্র অনুযায়ী, সেই পদে সবার প্রথমে আবেদন করেছেন রাহুল দ্রাবিড়।

আরও পড়ুন:দলের খেলায় খুশি বাগানের হ‍্যেডস‍্যার, এএফসি কাপে প্রথম গোল করে দলকে কৃতিত্ব কৃষ্ণার

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...