Tuesday, February 24, 2026

আপ সরকারের বিরুদ্ধে বাস কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ কেন্দ্রের  

Date:

Share post:

কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে বাস কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলল কেন্দ্র। ১ হাজার বাস কেনায় দুর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার সিবিআই তদন্তের সুপারিশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই ঘটনা ঘিরে দিল্লি সরকার-কেন্দ্র সংঘাত আবারও প্রকাশ্যে চলে এল।
জানা গিয়েছে, চলতি বছর জানুয়ারিতে দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডিটিসি) ১০০০টি বাতানুকুল সিএনজি বাস কেনার জন্য টাকা বরাদ্দ করে। লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজালের নিযুক্ত একটি প্যানেল বাসের টেন্ডারিং এবং ক্রয়ের বিষয়ে ডিটিসিকে অনুমোদন দিয়েছিল। তার পর বাস কেনার প্রক্রিয়া শুরু হয়।
ইতিমধ্যে ৩১১টি বাস রাস্তায় নেমে গিয়েছে। চলতি মাসের মধ্যে আরও ৮৯টি বাস রাস্তায় নামার কথা রয়েছে। বাকি বাসগুলি চলতি বছর নভেম্বরের মধ্যে হাতে পেয়ে যাওয়ার কথা ছিল দিল্লি সরকারের। কিন্তু করোনা পরিস্থিতির জেরে সেগুলি পেতে আরও কিছুটা সময় লাগবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব (কেন্দ্রশাসিত অঞ্চল) গোবিন্দ মোহন দিল্লি মুখ্যসচব বিজয় দেবকে চিঠিতে জানিয়েছেন, দিল্লি সরকার কর্তৃক গঠিত তিন সদস্যের কমিটির তৈরি করা রিপোর্ট পরীক্ষা করা হয়েছে। এই বিষয়ে সিবিআই তদন্তের সুপারিশ করা হচ্ছে।  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ডিওপিটি-কে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন-রায় দুর্ভাগ্যজনক, খতিয়ে দেখেই পদক্ষেপ, NHRC-র রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত: জানাল তৃণমূল

বিজেপির অভিযোগ, বাস কেনার নামে প্রকাশ্যে লুটপাট করেছে কেজরিওয়াল সরকার। বাস কেনায় দুর্নীতির অভিযোগ প্রথম থেকেই পুরোপুরি অস্বীকার করেছে আপ সরকার।

advt 19

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...