Saturday, April 4, 2026

কলকাতার জন্মদিন বিতর্ক, গুগলকে আইনি নোটিশ পাঠাল সাবর্ণ রায় চৌধুরী পরিবার

Date:

Share post:

ফের কলকাতার (Kolkata)”জন্মদিন” নিয়ে বিতর্ক। ফের আলোচনায় জব চার্নক। “কলকাতার কোনও জন্মদিন নেই। জব চার্নক কলকাতার জনক নন।” এই বিষয়ে ২০০৩ সালে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) ঐতিহাসিক রায় দেয়। কিন্তু তারপরও গুগলে বলা হচ্ছে, কলকাতার জন্মদিন ১৬৯০ সালের ২৪ আগস্ট। এই তথ্য বিকৃতির অভিযোগে এবার গুগলকে আইনি নোটিশ পাঠাল সাবর্ণ রায় চৌধুরী (Sabarno Roy Chowdhury) পরিবার। তাদের দাবি, কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে অবিলম্বে গুগল হাইলাইটস থেকে সরাতে হবে ওই তথ্য। এছাড়াও আইনি নোটিশ গিয়েছে পরিবারের সদস্য আইনজীবী স্মরজিৎ রায় চৌধুরীর তরফেও।
এ প্রসঙ্গে সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক দেবর্ষি রায় চৌধুরী বলেন, “কলকাতার যে কোনও জন্মদিন নেই, আমাদের মামলায় হাইকোর্ট সেই রায় দেওয়ার পর ইতিহাস থেকে কলকাতার জন্মদিন মুছে ফেলার কাজ শুরু হয়। কিন্তু গুগল সেই ভুল তথ্যই জানাচ্ছে সবাইকে। আমরা এরই প্রতিবাদ করে আইনি নোটিশ দিয়েছি। যদি তারা তথ্য না বদলায়, তাহলে আমরা আদালতের দ্বারস্থ হব।”

advt 19

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...