Wednesday, June 24, 2026

বিরোধী ঐক্যে কোর কমিটির সংবিধান হোক: মমতা

Date:

Share post:

কেন্দ্রের বিরোধী ১৯ দলের নেতা-নেত্রী ভার্চুয়াল বৈঠক করেন শুক্রবার বিকেলে। সেখানে মধ্যমণি ছিলেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৈঠকে বেশকিছু প্রস্তাব দেন তিনি।

এক নজরে বৈঠকে কী কী বলেছেন মমতা

• দেশবাসী যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে তা যথাযথভাবে সমাধান করার জন্য একটি কোর কমিটির সংবিধান হোক।

• আমাদের যৌথ বিবৃতিতে অনেকগুলি বিষয় আছে। জাতীয় স্বার্থে ৫ টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরেই জোর দেওয়া উচিত। জরুরি সমস্যা উপর নজর দেওয়া প্রয়োজন:
১. সবার জন্য ভ্যাকসিন
২. কৃষি আইন বাতিল
৩. পেট্রল-ডিজেল এবং রান্নার গ্যাসের অতিরিক্ত মূল্যবৃদ্ধি প্রত্যাহার
৪. প্রতি মাসে ৭৫০০ টাকা আয়কর সীমার বাইরে রাখা
৫. পেগাসাসের বিচার বিভাগীয় তদন্ত

• ভুলে যান, নেতা কে? আমাদের ব্যক্তিগত স্বার্থ একদিকে সরিয়ে রাখা যাক। ভারতের জনগণ নেতৃত্ব দেবে।

• প্রতিটি বিরোধীদলকে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। এই জন্যই এই সভা। এমনকী যারা কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ নয়, তাদেরও আমন্ত্রণ জানানো উচিত।

• প্রতিষ্ঠান এবং সংস্থার অপব্যবহার হচ্ছে। বাংলাকে টার্গেট করতে এনএইচআরসি-কে ভুলভাবে ব্যবহার করা হয়েছে।

• সমস্ত বিরোধী নেতৃত্ব দ্রুত এগিয়ে এসে, একসাথে হাঁটছে এবং বিজেপির বিরুদ্ধে লড়তে নিজের অহংকে ভুলেছে।

আরও পড়ুন- অসুস্থ সাধন পাণ্ডে, ক্রেতা-সুরক্ষা দফতরের দায়িত্ব আপাতত সুব্রত মুখোপাধ্যায়

advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...