Monday, April 6, 2026

তালিবানদের হাত থেকে মুক্তি পেল ১৫০ জন, প্রাণ বাঁচাতে বিমানবন্দরের দিকে রওনা

Date:

Share post:

তালিবানদের হাত থেকে মুক্তি দেওয়া হল ভারতীয়দের। এ দিন দুপুরেই খবর মেলে, বিমানবন্দরে প্রবেশের আগেই তালিবানরা অধিকাংশ ভারতীয় সহ মোট ১৫০ জনকে বন্দি করে।শেষ পাওয়া খবরে জানা গেছে, পাসপোর্ট যাচাই করার পর ১৫০ জন বন্দিদেরই মুক্তি দিয়েছে তালিবানরা। তারা ইতিমধ্যেই ফের বিমানবন্দরের দিকে রওনা দিয়েছেন।

আরও পড়ুন:ছাড়পত্র পেল জাইকোভ-ডি, শীঘ্রই শুরু হতে চলেছে ১২-১৮ বয়সি টিকাকরণ

আজ দুপুরে কাবুল বিমানবন্দরে যাওয়ার পথে বহু ভারতীয়-সহ ১৫০ জনকে তালিবান অপহরণ করে। সংবাদ সংস্থা সূত্রে খবর, কাবুল বিমানবন্দরের বাইরেই কমপক্ষে ১৫০ জনকে অপহরণ করে তালিব জঙ্গিরা। এর মধ্যে অনেকই শিখ আফগান সম্প্রদায়ের মানুষ ছিল বলে খবর। তালিবানদের হাত থেকে পালিয়ে আসা এক ব্যক্তি জানান, আচমকাই সেখানে বেশ কিছু তালিবান হাজির হয়। তাদের হাতে কোনও অস্ত্র ছিল না, তারা অন্য গেট দিয়ে বিমানবন্দরে প্রবেশ করানোর প্রতিশ্রুতি দেয়। গাড়ির দরজা খোলা হলেই ভিতরে উপস্থিত পুরুষদের মারধর করা হয় ও গাড়িটি নিয়ে কাবুলের তারাখিলের দিকে চলে যায়। যদিও আহমাদুল্লাহ ওয়াসেক এই অভিযোগ অস্বীকার করেন।
তবে, তালিবানরা দাবি করে তারা কাউকেই অপহরণ করেনি।বিমানবন্দরের অন্য গেট দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছে।

advt 19

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...