Wednesday, June 10, 2026

বার্লার বঙ্গভঙ্গের দাবির পাশে দিলীপ, তীব্র প্রতিক্রিয়া তৃণমূলের

Date:

Share post:

এতদিন দলীয় নেতাদের বঙ্গভঙ্গের দাবির থেকে নিজেদের দূরত্ব বজায় রাখলেও এবার আলাদা উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের দাবিকে সমর্থন জানালেন রাজ্য বিজেপি (Bjp) সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার, জলপাইগুড়িতে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার (John Barla) পৃথক উত্তরবঙ্গের দাবিতে সমর্থন জানালেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে তৃণমূল (Tmc)।

 

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি আগেও তুলেছিলেন জন বার্লা। সেই সময় এর বিরোধিতা করেন দিলীপ। বলেন, এটা ব্যক্তিগত মত। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। কিন্তু শনিবার বার্লা এই দাবি তোলায় কোনও বিরোধিতা করেননি দিলীপ। উল্টে তিনি অভিযোগ করেন, উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে উন্নয়ন হয়নি। সেই কারণেই এই দাবি উঠছে।

 

তবে, সদ্য মন্ত্রী হওয়া বার্লার সুরে দিলীপ ঘোষ সুর মেলানোয় প্রবল আক্রমণ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, বিজেপি-র এই বিচ্ছিন্নতাবাদের মতামত ভোটের আগে তাদের ইস্তাহারে কেন প্রকাশ করেনি। তাহলেই বোঝা যেত, এই মনভাব বাংলার মানুষের কতটা সমর্থন করতেন!

advt 19

Related articles

Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League) দুরন্ত জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers )।  মুর্শিদাবাদের বিরুদ্ধে শ্রাচী...

প্রতি বছর নিয়োগের আশ্বাস! দায়িত্ব নিয়েই বাম-তৃণমূল জমানাকে বিঁধে শিক্ষা সংস্কারের ডাক উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথের

ক্ষমতা হস্তান্তর ও নতুন দায়িত্ব গ্রহণের পরেই রাজ্যের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন সিউড়ির বিজেপি বিধায়ক তথা...

দিল্লিতেও ঝালমুড়ি-রাজনীতি! মোদিকে নিজে হাতে পরিবেশন শুভেন্দুর

আরও একবার রাজনীতির আঙিনায় ফিরে এল সেই পরিচিত ‘ঝালমুড়ি’। তবে এবার আর নির্বাচনী জনসভার মঞ্চে নয়, খোদ দেশের...

অসুস্থতার ছুটি মেলেনি, অফিসের শৌচাগারেই মৃত্যু তরুণীর!

অসুস্থতার কারণে বারবার ছুটির আবেদন করেছিলেন। কিন্তু অভিযোগ, কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয়। শেষ পর্যন্ত অফিসের শৌচাগারেই...