Saturday, April 4, 2026

ছাড়পত্র পেল জাইকোভ-ডি, শীঘ্রই শুরু হতে চলেছে ১২-১৮ বয়সি টিকাকরণ

Date:

Share post:

শীঘ্রই দেশজুড়ে শুরু হতে চলেছে ১২ ঊর্ধ্বদের টিকাকরণ।জরুরি ভিত্তিতে বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিন ব্যবহারের ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোল বোর্ড। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এই খবর জানা গিয়েছে।  ফলে আশা করা যায় পুজোর আগেই ১২-১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হতে পারে। জাইকোভ-ডি নামক এই ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাটির নাম জাইডাস ক্যাডিলা। তবে সূচ ফুটিয়ে নয়, তিনটি ডোজের মাধ্যমেই ভ্যাকসিনটি শিশুদের শরীরে প্রয়োগ করা যাবে।
প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে,  প্রায় ২৮ হাজার স্বেচ্ছাসেবকের উপর ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়ে দেখা গিয়েছে, সূচ-বিহীন এই ভ্যাকসিনের কার্যকারিতার হার ৬৬.৬ শতাংশ। বছরে কমপক্ষে ১০ থেকে ১২ কোটি ডোজ টিকা তৈরি করার পরিকল্পনা তাদের রয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উৎপাদন। এটি ভারতে অনুমোদন পাওয়া ষষ্ঠ ভ্যাকসিন হতে চলেছে। করোনার ডেল্টা প্রজাতির বিরুদ্ধেও এই ভ্যাকসিন সফলভাবে প্রতিরোধ করতে সক্ষম বলে জানিয়েছে টিকা প্রস্তুতকারী সংস্থা।
স্বাস্থ্য মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন, ‘সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন’ (সিডিএসসিও)-র টিকা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি টিকা নির্মাতা সংস্থাকে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মানবদেহে পরীক্ষা (হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল) সংক্রান্ত বিস্তারিত নথিপত্র জমা দিতে বলেছে। জাইকোভ ডি-র মাধ্যমে টিকাকরণ সম্পূর্ণ করতে হলে মোট তিনটি টিকা নিতে হবে। তবে প্লাজমিড-ডিএনএ প্রযুক্তি নির্ভর জাইকোভ ডি-কে ভবিষ্যতে দু’টি টিকায় পরিণত করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে জাইডাস ক্যাডিলা কর্তৃপক্ষ।
প্রসঙ্গত করোনার তৃতীয় ঢেউ রুখতে টিকাকরণের উপরই জোর দিচ্ছে হু। এমতাবস্থায় প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদের টিকাকরণও জরুরি। গত মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আগামী মাসে শিশুদের টিকা বাজারে আসতে চলেছে বলে জানিয়েছেন। করোনার সংক্রমণ রুখতে ১৮ ঊর্ধ্বদের পাশাপাশি শিশুদের টিকাকরণ করা হলে করোনাকে প্রতিহত করতে দেশ সক্ষম হবে বলে দাবি বিশেষজ্ঞদের।

advt 19

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...