Sunday, April 5, 2026

আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ করলেই প্রথমে পোলিও প্রতিষেধক নিতে হচ্ছে

Date:

Share post:

আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ করলেই প্রথমে পোলিও প্রতিষেধক খাওয়াচ্ছে ভারত। যে ভারতীয় নাগরিক ও শরণার্থীদের ভারত উদ্ধার করে আনছে, বিমাবন্দরেই তাঁদের পোলিও প্রতিষেধক খাওয়ানো হচ্ছে। রবিবার এই টিকাকরণ কর্মসূচির কথা টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

ভারতীয় বায়ুসেনার বিমানে রবিবার গাজিয়াবাদে ফেরেন ১৬৮ জন ভারতীয় নাগরিক ও আফগানিস্তানের হিন্দু ও শিখ শরণার্থীরা।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী টুইটে লিখেছেন, ‘ভারত সরকার সমস্ত আফগান ফেরতদের বিনামূল্যে পোলিওর ওপিভি এবং এফআইপিভি টিকা দিচ্ছে। পোলিওর বিরুদ্ধে বিশ্বের লড়াইয়ে শামিল হচ্ছে ভারতও। জনস্বাস্থ্য রক্ষার কাজে যুক্ত থাকার জন্য স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাই।’ কিন্তু প্রশ্ন উঠেছে কেন এখন পোলিও টিকা দেওয়া হচ্ছে? এক ভাইরোলজিস্ট জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা অনুসারে ভারত একটি পোলিও মুক্ত দেশ। তাই আফগানিস্তান থেকে কেউ পোলিও বাহক হয়ে এলে ভারতের শিশুদের সমস্যা হতে পারে।সেই জন্যই যাঁরা আসছেন, তাঁদের টিকা দেওয়া হচ্ছে।

আফগানিস্তানে তালিবান ক্ষমতা দখলের পর থেকে সে দেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে।

advt 19

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...