Wednesday, June 24, 2026

এবার ঘরে বসে ক্লিক করলেই ঘরের দুয়ারে হাজির হবে ‘সহায়ক’-এর অ্যাম্বুলেন্স পরিষেবা

Date:

Share post:

করোনা আবহে আমদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার জন্য একগুচ্ছ অ্যাপ পেয়েছি। যেখানে বাজারে না গিয়েও পছন্দমত জামাকাপড় কেনা থেকে শুরু করে পছন্দসই রেস্তোরাঁর খাবার , বাজারে না গিয়েও শাকসব্জি, মাছমাংস, দুধ এমনকী চাল,ডালও পেয়েছি একাধিক অ্যাপের মাধ্যমে। কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া রোগীদের হাসপাতালে নিয়ে যেতে কালঘাম ছুটেছে তাঁর আত্মীয়দের। অনেকক্ষেত্রেই লকডাউনের জেরে হাসপাতালে নিয়ে যেতে রোগীর আত্মীয়দের ছুটতে হয়েছে এ দুয়ার থেকে ও দুয়ার। অ্যাপে  ওষুধ মিললেও অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স বুক করা একরকম দুরস্থ। তবে এবার হঠাৎ অসুস্থ হলে আর এখান ওখান ছুটতে হবে না। হয়রানির দিন শেষ করে ঘরে বসেই বুক করে ফেলুন অ্যাম্বুলেন্স। ঘরের দুয়ারেই হাজির হবে ‘সহায়ক’।

আরও পড়ুন: ঐক্য ও সম্প্রীতির সুতোয় বাঁধা বাংলা, সিংহ গর্জনই থমকে দেবে বঙ্গভঙ্গের অপচেষ্টা

কেবলমাত্র স্বাস্থ্য পরিষেবা দিতে এক অনবদ্য অ্যাপ নিয়ে এল সহায়ক(SOHAYAK)। গুগল অ্যাপে বা প্লে স্টোরে গিয়ে আপনাকে শুধুমাত্র এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। আপনি ঘরে বসে আপনার বাড়ির লোকেশন ও হাসপাতাল বা নার্সিংহোমের ডেস্টিনেশন লোকেশন সিলেক্ট করলেই আপনার ঘরের সামনে হাজির হবে সহায়কের অ্যাম্বুলেন্স। শুধু তাই নয়, এসি বা নন এসি অ্যাম্বুলেন্সও পছন্দসই নেওয়া যাবে। প্রত্যেকটি আম্বুলেন্সের মধ্যেই থাকবে উন্নত অক্সিজেন পরিষেবা। এমনকি ইমার্জেন্সি মেডিক্যাল পরিষেবা, যেমন নন এসি বা এসি ক্রিটিক্যাল কেয়ার পেশেন্ট বহনকারী গাড়ি এবং শবদেহবহনকারী গাড়িও বুক করতে পারবেন। এসব কিছু আপনার সাধ্যের মধ্যে রয়েছে কিনা, তাও জানতে পারবেন বুকিং -এর সময়ই। কারণ বুকিং-এর আগেই আপনাকে লোকেশন অনুযায়ী একটি এসটিমেট ফেয়ার দেখিয়ে দেবে। যাতে করে আপনি জানতে পারবেন গাড়ির খরচ ঠিক কত হতে পারে।

SOHAYAK অ্যাপ কিন্তু পুরোটাই স্বাস্থ্য পরিষেবার জন্য ব্যবহৃত একটি অ্যাপ। রোগী গাড়িতে ওঠার আগেই যেমন ভাড়া দেখিয়ে দেয়, তেমনই আপনার হাসপাতালে পৌঁছনোর রাস্তায় রোগী হঠাৎ বেশি অসুস্থ বোধ করলেও Nearby Hospital e ক্লিক করলেই কাছের হাসপাতালের অথবা নার্সিংহোমের যাবতীয় তথ্য পেয়ে যাবেন অনায়াসে।  এছাড়াও রয়েছে আরও অনেকরকম সুবিধা।

চিকিৎসকেদের মতে, আজকের দিনে এমন একটি অ্যাপ খুবই উপযোগী। করোনা আবহ ছাড়াও একাধিক সময়ে আমাদের আত্মীয় -পরিজন দূরে থাকায় অনেকসময় হাসপাতাল নিয়ে যাওয়ার আগে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হয়। অ্যাম্বুলেন্সের অভাবে রোগী মৃত্যুর ঘটনা নতুন নয়। তাই এহেন সময়ে SOHAYAK অ্যাপ প্রত্যেকের ক্ষেত্রেই খুবই সহায়ক।

advt 19

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...