Saturday, April 4, 2026

২০২৪-এর লোকসভা নির্বাচনে আরও অনেক ভালো খেলা হবে, বললেন সায়নী

Date:

Share post:

“আমরা ২০২১ সালের বিধানসভা নির্বাচনে খুবই ভালো খেলেছি, ২০২৪-এর লোকসভা নির্বাচনে আরও অনেক ভালো খেলব।’ রবিবার রাখিবন্ধন উৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যয়ের কথা জানালেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। তিনি আরও বলেন,‘শ্যুট-বুট নয়, ২০২৪-এ দিল্লিদখল করবে হাওয়াই চটি। এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সেই সরকার হবে মানুষের সরকার।”

আরও পড়ুন-বিজেপি-র বঙ্গভঙ্গের দাবি, ক্ষোভে ফুঁসছে পাহাড়ের মানুষ

খনিশহর আসানসোলের পাণ্ডবেশ্বর ব্লকের বাঁকোলা রক্তকরবী মুক্তমঞ্চে এই যুবনেত্রীকে সংবর্ধনা জানানো হয়। এরপর সাংবাদিকদের তৃণমূলের যুব সভানেত্রী বলেন, ‘২০২৪ সালে বিজেপি সাফ হয়ে যাবে। আপাদমস্তক সাম্প্রদায়িক এই দলের প্রত্যেকে যেভাবে মহিলাদের অপমান করেছেন, তার জবাব তাঁরা বিধানসভা নির্বাচনে পেয়ে গিয়েছেন। প্রধানমন্ত্রী বিকৃত স্বরে ডেকে জননেত্রীকে অপমান করেছেন, তা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। রাজ্যের মহিলারা সেই অপমান মেনে নেবেন না। আগামী লোকসভা পর্যন্ত মোদিজির যা ইচ্ছে করে নিন, তারপর তাঁরা কোথায় যান, সেটাই দেখবে দেশের মানুষ।’

রবিবার অভিনেত্রী তথা নেত্রীকে সংবর্ধনা জানান পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসি-র সভাপতি অভিজিৎ ঘটক, পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সম্প্রতি বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের হাতে পাণ্ডবেশ্বরের পন্থনগরে নিহত হন দিলীপ তুড়ি নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী। এদিন সায়নী তাঁর স্ত্রীর হাতে এক লক্ষ টাকার চেক দেন।

আরও পড়ুন-চন্দনার “দ্বিতীয় স্বামী” অসুস্থ হয়ে হাসপাতালে”! বিজেপির বিরুদ্ধে মানসিক চাপের অভিযোগ

উল্লেখ্য, দিনকয়েক আগে জিতেন্দ্র তেওয়ারি পাণ্ডবেশ্বরে অসুস্থ বিজেপি নেত্রী সোনালি গিরিকে দেখতে এলে বিক্ষোভের মুখে পড়েন। এদিন সেই সোনালী গিরি প্রায় পাঁচশো সমর্থক নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

advt 19

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...