Wednesday, June 24, 2026

রাখিতে মমতা, ত্রিপুরায় সাড়ম্বরে উৎসব পালন তৃণমূলের

Date:

Share post:

চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের(TMC) পাখির চোখ এখন ত্রিপুরা। আর সেই ত্রিপুরাতে(Tripura) রবিবার সকালে সাড়ম্বরে রাখি উৎসব(Raksha Bandhan) পালন করল ঘাসফুল শিবির। এদিন আগরতলা শহরের প্রাণকেন্দ্রে একাধিক রাস্তায় ঘুরে ঘুরে পথচলতি মানুষের হাতে বাঁধা হলো রাখি। পাশাপাশি আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে গিয়ে চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, রোগী ও তাদের পরিজনদের হাতেও রাখী বেঁধে দেন তৃণমূল কর্মীরা। এই কর্মসূচিতে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন কলকাতা থেকে যাওয়া যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরাও।

আরও পড়ুন:দেশ ছাড়ার হিড়িকে ফের বিশৃঙ্খলা কাবুল বিমানবন্দরে, মৃত ৭ আফগান

তৃণমূলের তরফে জানা গিয়েছে, ত্রিপুরাতে রাখি বন্ধন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন সাধারন মানুষ। রাখিতে ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ত্রিপুরা রাজ্যের আট জেলা ও ৬০ বিধানসভা পালন করা হয় এই রাখিবন্ধন উৎসব। তৃণমূল নেতা আশিষলাল সিং জানান, রাখি বন্ধন একটা উৎসব। আমরা সকলের সাথেই আনন্দ ভাগ করে নিতে চেয়েছি৷ দলকে লাগাতার কর্মসূচীর মধ্যে দিয়ে যেতে হবে। ছাত্র-যুবদের গ্রহণযোগ্যতা সব থেকে বেশি। তাই সকলকে সাথে নিয়েই আমরা আজ আগরতলা সহ সর্বত্র রাখি বন্ধন উৎসব পালন করলাম।

উল্লেখ্য, ত্রিপুরার নির্বাচনকে সামনে রেখে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। প্রতিদিন একদিকে চলছে যোগদান, অন্যদিকে জোর কদমে চলছে প্রচার। এরই মধ্যে দলের একাধিক নেতা-নেত্রী কলকাতা থেকে প্রতিদিন যাতায়াত করছেন ত্রিপুরায়। একাধিকবার আক্রান্ত হয়েছেন অনেকেই। এমনকী বাদ যায়নি দুই সাংসদ দোলা সেন, অপরুপা পোদ্দার।

advt 19

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...