Saturday, April 4, 2026

ফের আসরে খোদ মুখ্যমন্ত্রী, বুধবার নবান্নে ইস্টবেঙ্গল-শ্রী সিমেন্টের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক

Date:

Share post:

সম্প্রতি “খেলা হবে” দিবস উপলক্ষে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল কর্মকর্তা ও সদস্য-সমর্থকদের আশার বাণী শুনিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর প্রবাদ-প্রতীম ফুটবলার কিংবদন্তি গোষ্ঠ পালের ১২৫তম জন্ম জয়ন্তীতে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস লাল-হলুদ জনতার উদ্দেশ্যে বলেছিলেন, “উপরে ভগবান, নীচে মমতা…”! অর্থাৎ, মন খারাপ বা হতাশ হওয়ার দরকার নেই, সব সমস্যার সমাধান হবে।

এরপর সোমবার ইস্টবেঙ্গলের চুক্তি জটে নয়া টুইস্ট। লাল-হলুদে অচলাবস্থা কাটাতে এদিন সন্ধ্যায় আসরে নামলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী, বুধবার বিকেল চারটেতে দুই পক্ষকে নিয়ে নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। ফলে আইএসএলের আগেই ইস্টবেঙ্গলে বিনিয়োগকারী সম্পর্কিত চুক্তি জট কাটার সমূহ সম্ভাবনা জিইয়ে রইল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। যার ফলে একটি আশার আলো দেখছেন ইস্ট বেঙ্গলের কর্তারা।

আরও পড়ুন- সিএনজি বাস পরিষেবা নিয়ে এবার বাস মালিক সংগঠনের চিঠি পরিবহণমন্ত্রীকে

সূত্রের খবর আগামী বুধবার দুই পক্ষই বৈঠকে যোগ দেবে। যার ফলে চুক্তির জট কাটিয়ে ইস্টবেঙ্গল-এর আইএসএল খেলা নিয়ে একটি নতুন আশার আলো জিয়ে থাকছে। বাকিটা বলবে সময়।

advt 19

 

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...