Saturday, April 4, 2026

স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডাঃ সুহৃতা পাল

Date:

Share post:

পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের (West Bengal Health University) নতুন উপাচার্য (VC) নিযুক্ত হলেন ডাঃ সুহৃতা পাল। বর্তমানে তিনি বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষার দায়িত্বভার সামলাচ্ছিলেন। এর আগে প্রায় ৬ মাসেরও বেশি সময় ধরে রাজ্য বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন ছিল। তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

আরও পড়ুন- “বন্ধুর নাম সুদীপ” ট্যুইট নিয়ে ত্রিপুরা তোলপাড়

সম্প্রতি উপাচার্য নিয়োগের জন্য ৩ সদস্যের সার্চ কমিটি গঠিত হয়। এরপরই আজ, মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব ডাঃ তমালকান্তি ঘোষ এক সরকারি আদেশনামা জারি করে নতুন উপাচার্য পদে সুহৃতাদেবীর নিয়োগের কথা ঘোষণা করেন। এই আদেশনামায় বলা হয়েছে, নতুন উপাচার্য সর্বোচ্চ ৩ বছর অথবা তাঁর ৬৫ বছর বয়স পর্যন্ত দায়িত্বভার সামলাতে পারবেন।

আরও পড়ুন- ‘মুখ‍্যমন্ত্রী যখন আমাদের যন্ত্রণা বুঝেছেন, এই জট খুলে যাবে’ : দেবব্রত সরকার

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...