Monday, April 13, 2026

‘ম‍্যাচটা কঠিন হবে জানতাম, তবে দলের খেলায় আমি গর্বিত’, বললেন হাবাস

Date:

Share post:

মঙ্গলবার গ্রুপ পর্বে শেষ ম‍্যাচে বসুন্ধরা কিংসের ( Basundhara Kings) বিরুদ্ধে ড্র করে শীর্ষে থেকেই এএফসি কাপের নক-আউট তথা ইন্টার জোনাল সেমিফাইনালে পৌঁছে এটিকে মোহনবাগান। দলের এই খেলায় খুশি বাগান কোচ হাবাস। বললেন,” এই ম‍্যাচটা কঠিন হবে জানতাম। তবে পুরো ম‍্যাচে আমরাই ভালো খেলেছি।

প্রথম দুই ম‍্যাচ জয় পেলেও, বসুন্ধরা কিংসের বিরুদ্ধে আটকে যায় প্রীতম কোটাল, রয় কৃষ্ণারা। এই নিয়ে হাবাস বলেন,” ম‍্যাচটা কঠিন হবে জানতাম। ম‍্যাচের উপর আমাদের প্রাধান্য ছিল বেশি। আরও গোল হতে পারত। তবে ছেলেরা যে পেশাদারি মনোভাব নিয়ে খেলতে নেমেছে তাতে আমি খুশি এবং গর্বিত। বসুন্ধরার সীমাবদ্ধতা আমি জানতাম। সেই মত আমি ছেলেদের বলেছিলাম নিজেদের খেলাটা খেলতে।”

দল এএফসি কাপে ইন্টার জোনাল সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। যা দেখে উচ্ছসিত এটিকে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। এই সাফল্যের জন‍্য গোটা দলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন তিনি। অভিনন্দন জানিয়েছেন সবুজ-মেরুন সমর্থকদেরও।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...