Tuesday, June 23, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বুধবার দু’পক্ষকে নিয়ে নবান্নে বৈঠকে বসছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। এই বৈঠকে মুখ‍্যমন্ত্রীর ওপরই ভরসা রাখছেন লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার। তিনি আশাবাদী, মুখ‍্যমন্ত্রী যখন আমাদের যন্ত্রণা বুঝেছেন, এই জট খুলে যাবে।

২) শহরে টোকিও অলিম্পিক্সের পদক জয়ী কুস্তিগীর লভলিনা বড়গোহাঁই। মায়ের চিকিৎসার জন‍্য অসম থেকে কলকাতায় এসেছেন ব্রোঞ্জ পদক জয়ী এই কুস্তিগীর।

৩) এএফসি কাপে পরবর্তী পর্বে প‍ৌঁছে গেল এটিকে মোহনবাগান। মঙ্গলবার গ্রুপ পর্বে শেষ ম‍্যাচে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ড্র করে শীর্ষে থেকেই এএফসি কাপের নক-আউট তথা ইন্টার জোনাল সেমিফাইনালে পৌঁছে গেল হাবাসের দল।

৪) দু’বছর পর আর্জেন্টিনার জাতীয় দলে ফিরলেন পাওলো দিবালা। বিশ্বকাপের তিনটি কোয়ালিফাইং রাউন্ডের ম‍্যাচের বাছাই পর্বের জন্য লিওনেল স্কালোনির ৩০ সদস্যের দলে রয়েছে দিবালা।

৫) চোটের কারণে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে না বজরং পুনিয়া। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় এই মরসুমে আর খেলতে পারবেন না তিনি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...