Friday, March 20, 2026

ভারতে প্রবেশ করতে গেলে আফগানদের ই-ভিসা বাধ্যতামূলক, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের

Date:

Share post:

তালিবান দখলের পর থেকেই আফগানিস্তান ছাড়ার হিড়িক পড়েছে। আটক ভারতীয়রা ছাড়াও বহু আফগান নাগরিকও ভারতে এসেছে।এমতাবস্থায় আফগানদের জন্য ই-ভিসা চালু করল নয়াদিল্লি।বুধবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় এবার থেকে ভারতে আসতে গেলে দেখাতে হবে ই-ভিসা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি টুইট করে বলা হয়েছে, ‘আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে তাঁরা যাতে জরুরি ভিত্তিতে ভিসা পেতে পারেন সেই বন্দোবস্ত করা হয়েছে। এই ভিসার নাম e-Emergency X-Misc visa। এর মাধ্যমে আবেদন করলে দ্রুত ভিসা পেয়ে ভারতে আসা যাবে।’মন্ত্রকের তরফে দ্রুত ভিসার অনুমোদন দেওয়া হবে, যাতে বর্তমান পরিস্থিতিতে বেশিদিন তাদের আফগানিস্তানে আটকে থাকতে না হয়।

আরও পড়ুন: স্বস্তির খবর! সম্ভবত অতিমারির শেষ ধাপে ভারত, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এ দিকে, মঙ্গলবারই তালিবানের মুখপাত্র জাবিদুল্লাহ মুজাহিদ সাংবাদিক বৈঠক করে বলেন, ” কাবুল বিমানবন্দরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। নিজেদের দেশের উদ্ধারকারী বিমান ধরতে বিদেশীদের বিমানবন্দরে যেতে দেওয়া হলেও আফগানবাসীদের ওই রাস্তা ব্যবহার করতে দেওয়া হবে না, তাদের বিমানবন্দরে যেতে দেওয়া হবে না।”

তালিবানের এই ফতেয়ার পরই বুধবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, আফগান নাগরিকদের মধ্যে যাদের কাছে ই-ভিসা রয়েছে, কেবল তারাই ভারতে আসতে পারবেন। বিশৃঙ্খল পরিস্থিতিতে অনেকে পাসপোর্ট হারিয়ে ফেলেছেন বলে জানা গিয়েছে। আগে থেকে যারা ভিসার আবেদন করেছেন, যা ভিসার মেয়াদ রয়েছে কিন্তু পাসপোর্ট হারিয়ে ফেলেছেন, তাদের আবেদনও বাতিল বলেই গণ্য করা হবে।

প্রসঙ্গত, এখনও অবধি ভারত সরকারের তরফে ৬২৬ জনকে কাবুল থেকে উদ্ধার করে আনা হয়েছে। এদের মধ্যে বহু আফগান নাগরিকও রয়েছেন। তবে ই-ভিসা চালু করায় ভারতে আফগান নাগরিকদের আসার সংখ্যা অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে।

advt 19

Related articles

বিজেপির ‘অস্ত্র’ কমিশন, কারসাজি ভাঙবে বাংলা: মমতার লড়াইকে সমর্থন জানিয়ে পোস্ট ওমর-কেজরিওয়ালের  

নির্বাচন কমিশনের তুঘলকি আচরণের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমোর লড়াইয়ে পাশে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) ও দিল্লির প্রাক্তন...

গ্যাস সংকটের জের, বন্ধ নিউ মার্কেটের শতাব্দী প্রাচীন নাহুমস!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে টান পড়েছে রান্নার গ্যাসে। যার জেরে বন্ধ হয়েছে কলকাতার একাধিক রেস্তরাঁর বিভিন্ন পদ। এবার...

বোলিং নিয়ে চিন্তা কমল নায়ারের, পাথিরানাকে নিয়ে রইল বিরাট আপডেট

আইপিএল শুরুর আগেই পাথিরানাকে(Matheesha Pathirana )স্বস্তি কেকেআর শিবিরে। শ্রীলঙ্কান পেসার দ্রুত ফিট হয়ে উঠছেন। শ্রীলঙ্কান পেসারের ফিটনেস টেস্ট...

ঘুমন্ত স্ত্রী-সন্তানকে কুপিয়ে খুন, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা উলুবেড়িয়ার যুবকের 

পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও এক ছেলেকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন প্রদীপ...