Monday, April 6, 2026

মালদহে বাম শিবিরে ভাঙন, কৃষ্ণেন্দুর হাত ধরে তৃণমূলে প্রাক্তন উপপ্রধান-সহ প্রায় হাজার সিপিআইএম কর্মী

Date:

Share post:

বিধানসভা ভোটে শুধু শূন্য নয়, জনসমর্থন হারাচ্ছে একসময় রাজ্যে ক্ষমতায় থাকা বামেরা। সাট্টারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা এলাকার দোর্দণ্ডপ্রতাপ সিপিআইএম (Cpim) নেতা মোকবেল মিঞা (Mokabel Mia) প্রায় এক হাজার দলীয় কর্মী-সমর্থক নিয়ে তৃণমূলে (Tmc) যোগ দেন। বৃহস্পতিবার দুপুরে মালদহ (Maldah) শহরের কালীতলার দলীয় কার্যালয়ে ওঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী (Krisnendu Natayan Chowdhury)। এদিনের এই যোগদান কর্মসূচিতে তৃণমূলের পুরাতন মালদহ শহর কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সদস্য-সহ বেশ কিছু দলীয় নেতা-কর্মীও উপস্থিত ছিলেন।

 

কৃষ্ণেন্দু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সাট্টারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান-সহ প্রায় এক হাজার সিপিআইএম কর্মী-সমর্থক। তাঁদেরকে আমরা সম্মানের সঙ্গে দলে স্বাগত জানাচ্ছি। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে মোকবেল বলেন, উন্নয়নের জোয়ার শুরু হয়েছে। তাই আমরা তৃণমূল কংগ্রেসে সামিল হয়েছি। এতদিন সিপিআইএমে থেকে মর্যাদাটুকু পাইনি। এবার এই দলের একজন সৈনিক হিসেবে মানুষের জন্য কাজ করতে চাই।

advt 19

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...