Saturday, April 4, 2026

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৭০০-র গণ্ডি ছাড়াল, ২৪ ঘণ্টায় টিকাকরণ সাড়ে ৪ লক্ষের বেশি

Date:

Share post:

রাজ্যে নতুন করে করোনার আক্রান্তের সংখ্যা ফের ৭০০-র গণ্ডি ছাড়াল। যদিও গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন সংক্রমিতের সংখ্যা আগের দিনের থেকে কমেছে। রাজ্য জুড়ে সংক্রমণের দৈনিক হার ঊর্ধ্বমুখী হয়েছে। যা নিয়ে রীতিমতো চিন্তিত রাজ্য স্বাস্থ্য দফতর ।যদিও কোভিডে মৃতের সংখ্যা আগের দিনের থেকে কমেছে। তবে স্বস্তির খবর, গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে সাড়ে ৪ লক্ষের বেশি।
স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিডে ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে উত্তর ২৪ পরগনা এবং নদিয়া— দু’জেলাতেই ২ জন করে রোগী মারা গিয়েছেন। এ ছাড়া, কালিম্পং, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনায় ১ জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতার কোনও রোগী মারা যাননি। তবে এখনও পর্যন্ত রাজ্যে ১৮ হাজার ৩৯৩ জন এই ভাইরাসের বলি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭০৮ জন।
স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত মোট ১৫ লক্ষ ৪৪ হাজার ৮১৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৯ হাজার ১৮৫।

advt 19

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...