Saturday, June 27, 2026

পুত্র সন্তানের মা হলেন নুসরত

Date:

Share post:

সব জল্পনার অবসান। মা হলেন অভিনেত্রী নুসরত জাহান (actress nusrat jahan delivered a baby boy) । বৃহস্পতিবার দুপুরে পার্কস্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে (at a private hospital of park street) সি সেকশনের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নুসরত । মা ও শিশু দুজনেই এখন স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে । শিশুর ওজন ২.৯ কেজি। নুসরতের মা হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় এ খবর ছড়িয়ে দিয়েছেন যশ (actor yash Dashgupta) । লিখেছেন ওরা দুজনেই এখন ভালো আছে।

 

এদিন সকাল থেকেই যশকে হাসপাতালে দেখা গিয়েছে। রীতিমতো ব্যস্ততার ভঙ্গিতে তিনি ছুটোছুটি করছিলেন । গতকাল অর্থাৎ বুধবার নুসরতকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। অভিনেতা যশ দাশগুপ্ত নিজে সঙ্গে এসে নুসরতকে ভর্তি করিয়ে দিয়ে যান বলে জানা গিয়েছে । নুসরতের সন্তানের পিতৃত্বের স্বীকৃতি নিয়ে এখনো পর্যন্ত নুসরত বা যশ কেউই এতদিন পর্যন্ত কোনো কথা বলেনি। তবে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী গতকালই বার্তা দিয়েছেন যে আর রাখ ঢাক নয় এবার সব জানাজানি হবে। সবাই সবকিছু জানতে পারবেন। কিন্তু তিনি কি জানাতে চান তা স্পষ্ট করে বলেননি।

advt 19

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...