Saturday, May 16, 2026

কোভিড মোকাবিলায় উদ্বেগ বাড়াচ্ছে কেরল, সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা

Date:

Share post:

তৃতীয় ঢেউয়ের শেষ পর্যায়ে থাকলেও করোনা নিয়ে ক্রমশ কেন্দ্রের উদ্বেগ বাড়াচ্ছে কেরল। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়ে ৩১ শতাংশ হয়েছে। কেরল সরকারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কেরলে ৩১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। ‘ওনাম’-এর জন্য আগামী কয়েকদিনে সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করছে চিকিৎসকেরা। এই কারণে রাজ্য সরকারের তরফে আগামী এক মাস কোভিড পরিস্থিতির উপর কড়া নজরদারি রাখার কথা জানানো হয়েছে।

আরও পড়ুন:অক্টোবরেই ১৮ অনূর্ধ্বদের টিকাদান পর্ব শুরু হয়ে যাবে

করোনার দ্বিতীয় ঢেউ দেশের প্রায় সব রাজ্যগুলিতে নিয়ন্ত্রণ করা গেলেও কেরলে এখনও রাশ টানা সম্ভবপর হয়নি। তারই মধ্যে লকডাউন শিথিল করায় সংক্রমণ বেড়েছে বই কমেনি। এমনকি কেরল সরকারের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গিয়েছে করোনা সংক্রমণে মহারাষ্ট্রকেও পিছনে ফেলে দিয়েছে কেরল। রাজ্য সরকারের প্রকাশিত হিসেব অনুাযায়ী, গত ২৪ ঘণ্টায় কেরলে ৩১ হাজার ৪৪৫ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২১৫ জনের।রাজ্য সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, এর্নাকুলাম জেলায় গত ২৪ ঘণ্টায় চার হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। এ ছাড়া, ওই সময়ের মধ্যে তিনটি জেলায় সংক্রমণ সাড়ে তিন হাজারের উপরে। অন্য তিন জেলায় আক্রান্তের সংখ্যা দু’হাজারের বেশি। সংক্রমণ এক হাজার ছাড়িয়েছে পাঁচটি জেলায়।

advt 19

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...