Friday, June 26, 2026

শহরে উদ্ধার পরমাণু বোমা তৈরির উপকরণ! গ্রেফতার ২

Date:

Share post:

শহরে উদ্ধার হল পরমাণু বোমা তৈরির অন্যতম উপকরণ ক্যালিফোর্নিয়াম! বুধবার সন্ধেয় কলকাতা বিমানবন্দরের (Airport) কাছ থেকে আড়াইশো গ্রামেরও বেশি ধাতব পদার্থ-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি (Cid)। ধাতব পদার্থটি তেজস্ক্রিয় মৌল ‘ক্যালিফোর্নিয়াম’ বলে প্রাথমিক তদন্তে হনুমান। পর্যায় সারণীতে যার পরিচয় সিএফ। এর একটি আইসোটোপ ক্যালিফোর্নিয়াম-২৫২ (সিএফ-২৫২) পরমাণু বোমা তৈরিতে ব্যবহার করা হয়।

রাজ্য পুলিস সূত্রে খবর, আন্তর্জাতিক বাজারে এর এক গ্রামের দাম প্রায় ১৭০ কোটি টাকা। ধৃতদের কাছ থেকে মোট চারটি ধাতব টুকরো উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ‘ক্যালিফোর্নিয়াম’ ছাড়াও, আরেকটি তেজস্ক্রিয় পদার্থ ‘ইরিডিয়াম’ও রয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান তদন্তকারীদের। এবিষয়ে নিশ্চিত হতে ধাতব টুকরোগুলিকে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে পাঠানো হয়েছে। ধৃতদের নাম শৈলেন কর্মকার (Sailen Karmokar) এবং অসিত ঘোষ (Ashit Ghosh)। তাঁরা হুগলির (Hoogli) সিঙ্গুর এবং পোলবার বাসিন্দা।

আরও পড়ুন:কোভিড মোকাবিলায় উদ্বেগ বাড়াচ্ছে কেরল, সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা

রাজ্য পুলিস সূত্রে খবর, জেরার মুখে ধৃত দু’জনে স্বীকার করেছেন যে, কর্ণাটক থেকে এই ধাতব পদার্থগুলি নিয়ে এসেছিলেন তাঁরা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে সেখানকার এক বাসিন্দার সঙ্গে তাঁদের পরিচয় হয়। সেই ব্যক্তিই এগুলি অভিযুক্তদের হাতে তুলে দেন। মোট ২৫০.৫ গ্রাম ওজনের চারটি টুকরোয় ‘ক্যালিফোর্নিয়াম’ এবং ‘ইরিডিয়াম’ রয়েছে বলেই তাঁদের জানানো হয়েছিল। ওই ব্যক্তি আরও বলেছিলেন, বাজারে এর দাম কয়েক কোটি টাকা। তাই খরিদ্দারের খোঁজে ছিলেন দু’জন। এরপর পিছনে কোনো নাশকতার ষড়যন্ত্র ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।

advt 19

 

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...