Friday, June 26, 2026

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং-এ শীর্ষে ভারত

Date:

Share post:

ভারত-ইংল‍্যান্ড( India-England) তৃতীয় টেস্টে শুরুটা ভালো না হলেও, বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের( World Test Championship) র‍্যাঙ্কিং-এ শীর্ষে পৌঁছাল ভারতীয় দল। লর্ডসে দুরন্ত জয়ের সুবাদে শীর্ষ স্থানে পৌঁছাল বিরাট কোহলির( Virat Kohlir) দল।

ভারত-ইংল্যান্ড টেস্ট সফরে প্রথম টেস্ট ড্র হওয়ায় ফলে চার পয়েন্ট পেয়েছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টে লর্ডসে দুরন্ত জয়ের ফলে ১২ পয়েন্ট পেয়েছে বিরাট কোহলিরা। তবে ১৬ পয়েন্টের জায়গায় ভারতের খাতায় এখন ১৪ পয়েন্ট রয়েছে। কারণ টেস্টে মন্থর বোলিংয়ের জন্যে দু’পয়েন্ট কাটা গিয়েছে তাদের। আইসিসি-র নিয়ম অনুযায়ী প্রতি ওভার কম হওয়ার জন্য এক পয়েন্ট করে কাটা যাবে।

ভারতের পরেই রয়েছে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। দু’দলেরই পয়েন্ট রয়েছে ১২। চতুর্থ স্থানে ইংল্যান্ড। লিডস টেস্টে জিতলে তারা পাবে ১২ পয়েন্ট। সেক্ষেত্রে র‍্যাঙ্কিং-এ ছুঁয়ে ফেলবে ভারতকে।

আরও পড়ুন:দলগঠনের কাজে নেমে পড়ল এসসি ইস্টবেঙ্গল

 

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...