Saturday, June 6, 2026

দলগঠনের কাজে নেমে পড়ল এসসি ইস্টবেঙ্গল

Date:

Share post:

গতকালই মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের( Mamata Banerjee) মধ্যস্থতায় অবশেষে আইএসএলে ( Isl)এসসি ইস্টবেঙ্গল( Eastbengal)। মুখ‍্যমন্ত্রীর ঘোষণার পরই দলগঠনে নেমে পড়ল লাল-হলুদ ব্রিগেড।

সামনেই ৩১ আগস্ট। শেষ হবে ট্রান্সফার উইন্ডো। হাতে সময় কম। তাই বুধবার রাত থেকেই দলগঠনের কাজে নেমে পড়েছে এসসি ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্ট। সূত্রের খবর হিরা মণ্ডলকে সই করাতে চলেছে তারা। একপ্রস্ত কথাবার্তাও এগিয়েছে গত মরশুমের আইলিগের সেরা লেফট ব‍্যাককে। এছাড়াও সূত্রের খবর  আদিল খান, প্রবীর দাসকে নিতে উদ‍্যোগ নিয়েছে এসসি ইস্টবেঙ্গল।

এদিকে ইতিমধ্যেই লাল-হলুদে যে অবশিষ্ট  ভারতীয় ফুটবলাররা ছিল তাদের সঙ্গেও কথাবার্তা শুরু করেছে এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এদের মধ্যে রয়েছেন মহম্মদ রফিক, অঙ্কিত মুখার্জি, সৌরভ দাস, রাজু গায়কোয়াড়, বিকাশ জাইরু, জেজে লালপেখলুয়া, বলবন্ত সিং, মিরশাদ মিচু, শুভম সেনের মত একাধিক ফুটবলার।

আরও পড়ুন:চোটের কারণে ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন সেরিনা উইলিয়ামস

 

Related articles

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...