Friday, June 26, 2026

ভ্যাকসিনের ২ ডোজের পরও আক্রান্ত কত? আদালতকে জানাতে ‘অপারগ’ সরকার

Date:

Share post:

করোনা মোকাবিলায়(coronavirus) জোর কদমে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া(vaccination process) শুরু করে দিয়েছে সরকার(government)। যদিও ভ্যাকসিন নেওয়ার পরও কতজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বা অসুস্থ হয়েছেন তা জানাতে নিজেদের অক্ষমতা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। ভ্যাকসিন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে দায়ের হওয়া মামলায় বুধবার সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে দুই ডোজ নেওয়ার পরও দেশে কতজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তা জানার পরিকাঠামো নেই।

আরও পড়ুন:একলাফে অনেকটাই বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, ৫০ শতাংশের বেশি আক্রান্ত কেরলেই

ভ্যাকসিন সংক্রান্ত মামলার শুনানিতে বুধবার কেন্দ্রের কাছে টিকাকরণ সংক্রান্ত পরবর্তী পরিস্থিতি নিয়ে বিশদ তথ্য জানতে চান কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। উত্তর কেন্দ্রের তরফে জানানো হয়েছে, টিকা নেওয়ার পর টিকা প্রাপকদের শারীরিক পরিস্থিতির সংক্রান্ত বিস্তারিত তথ্য সরকারের কাছে নেই। তা জানার জন্য পর্যাপ্ত পরিকাঠামোও এই মুহূর্তে নেই। তবে আদালতকে অতিরিক্ত সলিসিটর জানান, এই তথ্য পেতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে সমস্ত রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে। টিকাকরণ পরবর্তী সমস্ত তথ্য যাতে বিশদে পাওয়া যায়, তার জন্য একটি গাইডলাইনও তৈরি করা হচ্ছে। সংশ্লিষ্ট তথ্য হাতে পাওয়ার পর তা আইসিএমআর সহ করোনার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলির ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে।

advt 19

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...