Saturday, June 27, 2026

অক্টোবরেই ১৮ অনূর্ধ্বদের টিকাদান পর্ব শুরু হয়ে যাবে

Date:

Share post:

সবকিছু ঠিক থাকলে সম্ভবত চলতি বছরের অক্টোবরেই ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকাকরণ (vaccination of below 18) শুরু হয়ে যাবে। এমনটাই জানিয়েছেন ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অফ ইমিউনাইজেশনের অধিকর্তা ডঃ এন কে অরোরা। কারণ অক্টোবরে জাইডাস ক্যাডিলার (Zydus Cadila) ভ্যাকসিন (corona vaccines) বাজারে চলে আসছে । আগামী মাসেই ১৮ অনূর্ধ্বদের যাবতীয় তথ্য পঞ্জিকা (database) তৈরি করে ফেলার উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (central health ministry) । তাহলে অক্টোবর থেকেই শুরু করে দেওয়া যাবে পুরোদস্তুর টিকাদান পর্ব। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দফতরে (Pmo office) জমা পড়া রিপোর্টে বলা হয়েছে অক্টোবরেই শীর্ষে পৌঁছবে করোনার তৃতীয় ঢেউয়ের সংক্রমণ। আর তাতে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা শিশুদের । তাই অক্টোবরেই যদি শিশুদের টিকা দিয়ে দেওয়া যায় তাহলে সংক্রমণের হার কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। করোনার তৃতীয় ঢেউ নিয়ে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে। কেন্দ্রের কাছে জমা দেওয়া রিপোর্টে জানানো হয়েছে, পুজোর মাস অর্থাৎ অক্টোবরেই সংক্রমণ শীর্ষে উঠতে সঠিক সতর্কতা অবলম্বন না করলে দৈনিক পাঁচ থেকে সাত লক্ষ মানুষও করোনা আক্রান্ত হতে পারে। যদিও এন কে অরোরা একটিসমীক্ষার রিপোর্ট পেশ করলে দাবি করেছেন শিশুদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই শিশুদের মানসিক বিকাশের জন্য যত শীঘ্র সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান , স্কুল -কলেজ খুলে দেওয়া উচিত।

 

advt 19

 

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...