Saturday, June 13, 2026

‘অনেক দিন সম্পর্কে নেই’, টুইটে নিখিল বুঝিয়ে দিলেন সন্তান তাঁর নয়

Date:

Share post:

মা হলেন অভিনেত্রী নুসরত জাহান। সন্তানসম্ভবা হওয়ার আগে থেকেই বিতর্কে নুসরত। কিন্তু সন্তান জন্মের পরে নুসরতের স্বামী নিখিল জৈনের বক্তব্য একটি বিষয় কার্যত খোলসা করে দিয়েছে। আর সেটা হলে সন্তানের পিতৃত্ব।

স্বামী নিখিল জৈনের সঙ্গে ছাড়াছাড়ি, নিজেদের বিয়েকে বেআইনি প্রতিপন্ন করা থেকে শুরু করে একের পর এক বিতর্ক। এরপর আসরে অভিনেতা যশ। আগের কিছু ইন্সটাগ্রাম ছবি ছাড়া যশ নিজেকে জড়াননি। এবার প্রকাশ্যে এলেন। কয়েক দিন আগে দুজনকে পার্ক স্ট্রিটের রাস্তাতেও দেখা যায়। অবশেষে সন্তান ভূমিষ্ঠ হলো।

আরও পড়ুন:কোভিড মোকাবিলায় উদ্বেগ বাড়াচ্ছে কেরল, সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা

বৃহস্পতিবার দুপুরে যশ জানিয়েছেন, ভাল মা-সন্তান। আর ইঙ্গিতপূর্ণ ট্যুইট নিখিলের। তিনি লিখেছেন, মা-সন্তান ভাল থাকুন। নুসরতের সঙ্গে আমার বহুদিন থেকে সম্পর্ক নেই। এই একটা কথাই কার্যত বুঝিয়ে দেয়, নিখিল নন, নুসরতের সন্তানের বাবা অন্য কেউ, জনান্তিকে শোনা যাচ্ছে যশের নাম। যা অনেক বিতর্ককে চাপা দিয়ে দিয়েছে। কিন্তু প্রকাশ্যে ঘোষণা কবে?

advt 19

 

Related articles

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...