Friday, June 26, 2026

কাবুল থেকে চুরি গেল ভারতীয় ভিসার স্ট্যাম্প দেওয়া আফগান পাসপোর্ট

Date:

Share post:

কাবুল থেকে ভারতীয় ভিসার স্ট্যাম্প দেওয়া বেশ কয়েকটি আফগান পাসপোর্ট চুরি গেল।জানা গিযেছে,তালিবানরা কাবুল (Kabul) দখলের পরেই সেখানকার একটি ট্রাভেল এজেন্সি সংস্থার অফিসে হানা দিয়েছিল এক দল সশস্ত্র দুষ্কৃতী৷ ওই দুষ্কৃতীরাই একাধিক পাসপোর্ট চুরি করে পালায়৷ ভারতীয় ভিসা-সহ আফগান পাসপোর্ট (Afghan Passports with Indian visas) চুরির পিছনে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর হাতও থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন – কোভিড মোকাবিলায় উদ্বেগ বাড়াচ্ছে কেরল, সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা

তবে ঠিক কতগুলি পাসপোর্ট চুরি হয়েছে, তা এখনও জানা যায়নি ৷আশঙ্কা করা হচ্ছে, পাসপোর্ট এবং ভিসাগুলি কোনও জঙ্গি কার্যকলাপে ব্যবহৃত হতে পারে ৷ তবে ইতিমধ্যেই আফগানদের দেওয়া পুরনো ভিসা সবই বাতিল করেছে ভারত ৷ তবে এগুলির থেকেই জাল পাসপোর্ট এবং নকল ভিসা তৈরি করা হতে পারে। বুধবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে , ই-ভিসা ছাড়া ভারতে ঢুকতে পারবেন না আফগান নাগরিকরা। । একটি বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আফগান নাগরিকেরা যাতে জরুরি ভিত্তিতে ই-ভিসার আবেদন জানাতে পারেন সেই উদ্দেশ্যে ‘ই-এমার্জেন্সি এক্স-মিস (Miscellaneous) ভিসা’ ব্যবস্থা চালু হয়েছে গত সপ্তাহে।

advt 19

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...