Friday, June 26, 2026

কোভিড বিধি শিথিল হতেই বঙ্গে ‘বিয়ের ফুল’: মাত্র ৬ সপ্তাহে রেজিস্ট্রি বিয়ে ৩৬ হাজার

Date:

Share post:

রাজ্যে কোভিড বিধি শিথিল হতেই বিয়ের ধুম। রেকর্ড গত গড়ে ৬ সপ্তাহে ৩৬ হাজার রেজিস্ট্রি বিয়ে হয়েছে বাংলায়৷ বাংলায় কোভিড (Covid) বিধিনিষেধ কিছুটা শিথিল করার পরই বিয়ের নিবন্ধনের নিরিখে রেকর্ড গড়ে ফেলেছে পশ্চিমবঙ্গ।

গত এপ্রিল, মে এবং জুন মাসে, যখন দ্বিতীয় ঢেউ সক্রিয়, সেই সময় রাজ্যে হাজার হাজার বিয়ে নথিভুক্ত করানোর কাজ বাতিল হয়েছিল। ইদানিং রাজ্যে সংক্রমণের দৈনিক সংখ্যা অনেকটাই কমেছে৷ বিয়ে বাতিল করা সেইসব হবু দম্পতিদের সিংহভাগ তাঁদের ঝুলে থাকা বিয়ের অনুষ্ঠান সাঙ্গ করে ফেলেছেন। রাজ্য সরকার চলতি মাসের প্রথম ১৫ দিনে ৯,৯৪৬টি বিবাহের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়েছে। ভাদ্র মাসে হিন্দু রীতি অনুযায়ী বিয়ে হয় না। তাই বিয়ের চাপ বৃদ্ধি পেয়েছে বলেই প্রশাসনের বক্তব্য৷ মহরমের আগে মুসলিম সম্প্রদায়ের বিয়ের সংখ্যাও উল্লেখযোগ্য রকম বেশি ছিল। সব মিলিয়েই গত ৬ সপ্তাহে রেকর্ড সংখ্যক বিয়ে হয়েছে বাংলায়।

আরও পড়ুন:কাবুল থেকে চুরি গেল ভারতীয় ভিসার স্ট্যাম্প দেওয়া আফগান পাসপোর্ট

রাজ্যের ম্যারেজ অফিসার (Marriage Officer) সংগঠনের এক পদাধিকারী এদিন বলেছেন, করোনার কারণে লকডাউন (Lockdown) পর্ব চলাকালীন গোটা রাজ্যে বিয়ের সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল। সামাজিক বিয়ে তো বটেই, রেজিস্ট্রি (Registry) বিয়ের ক্ষেত্রেও হবু দম্পতিরা ওই সময়ে বিয়ে করতে রাজি হননি নানা কারণে। এখন পরিস্থিতি বদলে গিয়েছে।

advt 19

 

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...