Friday, June 26, 2026

নির্দোষ লাদেন! ৯/১১ জড়িত থাকার প্রমাণ ২০ বছরেও মেলেনি বলে দাবি তালিবানের

Date:

Share post:

আমেরিকায় ৯/১১ হামলার জন্য মোটেই দায়ী নন নিহত আল-কায়দা প্রধান ওসামা বিন লাদেন। ওই হামলার নেপথ্যে যে তিনিই ছিলেন এমন কোনও প্রমাণ আজ পর্যন্ত মেলেনি। এক সাক্ষাৎকারে এমনই দাবি করলেন তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ।তাঁর দাবি, লাদেন যখন আমেরিকার মাথাব্যাথার কারন হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি তখন আফগানিস্তানেই ছিলেন। কিন্তু লাদেনই যে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে হামলা চালিয়েছিলেন, তালিবান সেই তথ্য মানে না।

আরও পড়ুন – ‘অনেক দিন সম্পর্কে নেই’, টুইটে নিখিল বুঝিয়ে দিলেন সন্তান তাঁর নয়
জাবিউল্লা আরও দাবি করেছেন, তালিবান কোনওদিনই লাদেনের যুক্ত থাকার কথা বিশ্বাস করেনি আর ভবিষ্যতে করবেও না।বরং তার প্রশ্ন, সেই ঘটনার পর ২০ বছর কেটে গিয়েছে। এখনও কি কোনও প্রমাণ মিলেছে? তাঁর কথায়, আফগানিস্তানে যুদ্ধ শুধু একটা অজুহাত ছিল মাত্র।
প্রসঙ্গত, ২০০১ এর ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে হামলা চালিয়েছিল আল কায়দা। তাতে বহু মানুষের মৃত্যু হয়। ২০১১-য় পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনকে খতম করে আমেরিকার নেভি সিল।
আমেরিকায় হামলা চালাতে এই আফগানিস্তানের মাটিকেই ব্যবহার করেছিলেন লাদেন। এখন তালিবান সে দেশের ক্ষমতায়। জাবিউল্লা স্পষ্ট জানিয়েছেন, তালিবান প্রতিশ্রুতি দিয়েছে এই দেশকে কোনও ভাবেই সন্ত্রাসের কাজে ব্যবহার করতে দেবে না। আমেরিকা যে আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে তাতে তালিবান খুবই খুশি বলে জানিয়েছেন জাবিউল্লা।

advt 19

 

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...