Wednesday, March 25, 2026

রাজ্যে শিল্প সংক্রান্ত সব সমস্যার দ্রুত সমাধান, বণিকসভাকে আশ্বাস পার্থ চট্টোপাধ্যায়ের

Date:

Share post:

রাজ্যকে আরও শিল্পবান্ধব করে তুলতে চায় সরকার। এর জন্য সব করমের উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। বণিকসভা অ্যাসোচাম আয়োজিত ওয়েবিনারে যোগ দিয়ে বৃহস্পতিবার এ কথা জানালেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

ওয়েবিনারে যোগ দিয়ে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যে যাতে বিনিয়োগকারীদের কোনও সমস্যা না হয় তার জন্য খোদ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। শিল্প জগতের যে কোনও রকম সমস্যার তাৎক্ষণিক সমাধান করবে ওই হাই কমিটি। সরকারি দফতর থেকেও পুরো ছাড়পত্র পাবেন বিনিয়োগকারীরা। শিল্পমন্ত্রী আরও জানান ইতিমধ্যেই রাজ্যে ইজ অফ ডুইং বিজনেস এবং এক জানালা ব্যবস্থা চালু করা হয়েছে নতুন শিল্পকে অনুমোদন দেওয়ার জন্য। তার সঙ্গে যুক্ত হয়েছে এই কমিটি। যার মাধ্যমে এখন দেশের অন্যতম বিনিয়োগবান্ধব রাজ্য পশ্চিমবঙ্গ। এছাড়া বিদ্যুৎ, সড়ক, জল সরবরাহের মত শিল্পের সব ধরনের পরিকাঠামোকে ঢেলে সাজানো হয়েছে বলে জানান শিল্পমন্ত্রী। তিনি বলেন এর ফলে পশ্চিমবঙ্গ এখন দেশের সবথেকে আকর্ষনীয় বিনিয়োগ গন্তব্য।

আরও পড়ুন-  ‘বাইরে থেকে নেতা এনে ত্রিপুরায় লাভ হবে না’, তৃণমূল নেত্রী সুস্মিতাকে কটাক্ষ দিলীপের

advt 19

 

Related articles

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...