Wednesday, June 24, 2026

কেজরিওয়ালের সঙ্গে সোনু সুদের একান্ত বৈঠক , দিল্লির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা

Date:

Share post:

সমাজসেবী এবং অভিনেতা সোনু সুদ (sonu sud) কি এবার আম আদমি পার্টির (AAP) হয়ে পাঞ্জাবের (Cpunjab assembly election) ভোটে প্রার্থী হতে চলেছেন ? শুক্রবার সকালে হঠাৎই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (arvind kejriwal, cm of delhi) সঙ্গে দেখা করেন অভিনেতা সোনু সুদ । দুজনের মধ্যে একান্তে দীর্ঘক্ষন কথা হয়। তারপরে তারা যৌথ সাংবাদিক সম্মেলন করেন। সোনুকে ইতিমধ্যেই পাঞ্জাব সরকার করোনা ভ্যাকসিনেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে । এবার সোনু সুদ দিল্লি সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন। জানা গিয়েছে দিল্লি সরকার শিশুদের সুরক্ষা -স্বাস্থ্য এবং বিকাশ নিয়ে একটি নতুন ধরনের প্রকল্প শুরু করতে চলেছে । যার মুখ হবেন সোনু কিন্তু সাংবাদিক সম্মেলন ছাড়াও দুজনের মধ্যে যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে সেখানে কী নিয়ে আলোচনা হয়েছ তা নিয়ে এখন শুরু হয়েছে বিস্তর জল্পনা। বিশ্লেষকদের মতেস ম্ভবত আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচন নিয়ে সোনু এবং কেজরিওয়ালের মধ্যে কথা হয়েছে। সোনু সুদ বা তার বোন যে কোনো একজনকে আম আদমি পার্টির হয়ে নির্বাচনে লড়তে দেখা যেতে পারে । যদিও সোনু সুদ এই জল্পনা পুরোপুরি উড়িয়ে দিয়ে বলেছেন রাজনীতিতে লড়াই করার থেকে মানুষের পাশে থেকে কাজ করায় অনেক বেশি আনন্দ এবং সার্থকতা। তাহলে কি তার বোন আপ এর হয়ে আসন্ন বিধানসভায় লড়বেন ? সোনু যদিও এ প্রশ্নের এখনো উত্তর দেননি । শুধু সাংবাদিকদের বলেছেন সময় এলে আপনারা সব জানতে পারবেন।

advt 19

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...