Thursday, June 4, 2026

সিভিক ভলান্টিয়ার নিজস্ব গাড়িতে ‘পুলিশ’ স্টিকার বা লোগো লাগাতে পারবেন না

Date:

Share post:

সিভিক ভলান্টিয়ার নিজস্ব গাড়িতে ‘পুলিশ’ স্টিকার ‘কলকাতা পুলিশ’ স্টিকার- লোগো লাগাতে পারবেন না। এই মর্মে নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার লালবাজার থেকে জয়েন্ট সিপির নির্দেশিকায় বলা হয়েছে যে, কোনও সিভিক ভলান্টিয়ার নিজস্ব গাড়িতে ‘পুলিশ’ কিংবা ‘কলকাতা পুলিশ’ স্টিকার- লোগো লাগাতে পারবেন না। কলকাতা পুলিশের সমস্ত শাখাকে নিয়ম মানতে ও নজরদারি চালাতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
প্রতিটি ট্রাফিক গার্ডকে অ্যালার্ট করা হল নীল বাতির সঙ্গে সঙ্গে পুলিশ স্টিকার সাঁটানো গাড়িগুলোর ওপরেও চালাতে হবে বিশেষ নজরদারি। নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র।
ঘটনার সূত্রপাত বুধবার সকালে। ওই দিন বাঁশদ্রোণী থানা এলাকার কালীবাড়ি ব্রিজে পুলিশ স্টিকার মারা টাটা সুমো গাড়ি ধাক্কা মারে একটি বাইকে। এরপর একটি চার চাকা গাড়িকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পাশে থাকা এক মন্দিরে গিয়ে ধাক্কা মারে। ঘটনায় আহত হয় দু’জন। ঘটনাস্থলে পৌঁছায় বাঁশদ্রোণী থানার পুলিশ। ওই গাড়িচালককে জিজ্ঞাসা করে জানা যায়, কলকাতা পুলিশে কর্মরত তাঁর মালিক। তবে, কলকাতা পুলিশের কোন পদে তিনি আছেন সঠিকভাবে জানাতে পারেনি দীপক শর্মা নামে ওই চালক।গোটা ঘটনা কলকাতা পুলিশ কমিশনারের নজরে আসতেই তড়িঘড়ি ডিসি ট্রাফিক অরিজিৎ সিনহাকে সঙ্গে নিয়ে বাঁশদ্রোণী থানায় পৌঁছন সিপি সৌমেন মিত্র। সেখানে আসতে বলা হয় ডিসি এসএসডি রশিদ মুনির খানকে।

আরও পড়ুন – ‘খেলা হবে’র পর এবার ত্রিপুরাতে TMCP-র প্রতিষ্ঠা দিবস পালনের প্রস্তুতি দলের
তদন্তে জানা যায়, ওই গাড়ির সত্যিই কোনও পুলিশ কর্মীর নয়। এক সিভিক ভলান্টিয়ারের গাড়ি। তাঁর নাম দেবাশীষ ভট্টাচার্য্য। গ্রেফতার করা হয় গাড়ি চালক দীপক শর্মাকে।
আইনত সিভিক ভলান্টিয়ার গাড়িতে পুলিশ স্টিকার লাগাতে পারে না।কেন ওই সিভিক ভলান্টিয়ার তার গাড়িতে পুলিশ স্টিকার লাগিয়েছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।

advt 19

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...