Wednesday, June 24, 2026

‘খেলা হবে’র পর এবার ত্রিপুরাতে TMCP-র প্রতিষ্ঠা দিবস পালনের প্রস্তুতি দলের

Date:

Share post:

বঙ্গ জয়ের পর এবার ত্রিপুরাকে(Tripura) পাখির চোখ করেছে তৃণমূল(TMC)। আর সেই লক্ষ্যে ‘খেলা হবে দিবস’ সফলভাবে পালনের পর ত্রিপুরায় এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করতে চলেছে শাসক দল। আগামী ২৮ তারিখ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে বাংলার পাশাপাশি তৃণমূলেও সাড়ম্বরে পালিত হবে দিনটি। ইতিমধ্যেই এই উৎসব পালনের সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে ঘাসফুল শিবিরের তরফে।

আরও পড়ুন:TMCP প্রতিষ্ঠা দিবস: ভাষণ চলাকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথোপকথনের সুযোগ ছাত্র-যুবদের

জানা গিয়েছে ত্রিপুরাতে প্রতিটি কলেজের সামনে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছোটখাটো অনুষ্ঠান করা হবে। যদিও এই অনুষ্ঠান উপলক্ষে বড় কর্মসূচি করার পরিকল্পনা ছিল তৃণমূলের। জানা যাচ্ছে, ছাত্র-যুবদের নিয়ে একটি মিছিল বের করার সিদ্ধান্ত নিয়েছিল দল, তবে শেষ মুহূর্তে তাঁর অনুমতি না মেলায় পরিকল্পনা বাতিল করতে হয়। পাশাপাশি ২৮ আগস্ট বিশেষ এই দিনে ভার্চুয়ালি অনুষ্ঠান করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানকে কেন্দ্র করে এবার তৃণমূলের ছাত্র সংগঠন নিজস্ব ব্লগ তৈরি করছে TMCP। ত্রিপুরার পাশাপাশি উত্তরপ্রদেশ, গুজরাটের মত রাজ্যগুলিতে এই প্রতিষ্ঠা দিবস পালনের লক্ষ্য স্থির করা হয়েছে। ত্রিপুরাতে এই অনুষ্ঠান পালনের জন্য রাজ্যের তরফে ইতিমধ্যেই দলের ছাত্র সংগঠনের একটি প্রতিনিধিদল পৌঁছেছে। তাঁদের নেতৃত্বেই অনুষ্ঠান হবে বলে খবর।

advt 19

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...